সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে টুয়েন্টি ওয়ান

২৮ এপ্রিল ২০২০, মঙ্গলবার
ডা. শুভদীপ চন্দ

আজ সকালে যেতে যেতে দেখলাম রাস্তায় অনেক লোক। কেউ মহাসড়কের দুইপাশে ট্রান্সপোর্টের জন্য দাঁড়িয়ে আছে, কেউ হাঁটছে। সিএনজি, অটোরিকশা, পিকআপ ভ্যান, মোটরসাইকেল- রাস্তায় গাড়ির সংখ্যাও অনেক বেশি। বাস ছাড়া প্রায় সব ধরনের যানবাহন আছে। তবে মানুষের সাপেক্ষে যথেষ্ট নয়। গার্মেন্টস খুলে দেয়ায় সারাদেশ থেকে লোকজন কর্মস্থলে যাচ্ছে। ভীড় নিয়ন্ত্রণে পুরো রাস্তায় কোনো পুলিশ দেখি নি।

সম্ভবত একটি বিশ্বাস সবার মধ্যে ছিল যে গন্তব্যে পৌঁছানো যাবে। মানুষ মেনেও নিয়েছে যেন আর কতদিন লকডাউন? আর কতদিন কর্মহীন হয়ে বসে থাকা? তবে করোনার প্রকোপ এখনো কমে নি। আবার যে খুব বেড়ে গেছে- তাও নয়। দেশের নীতি নির্ধারকরা ‘হার্ড ইমিউনিটি’র লাইনে যেতে চাচ্ছেন কিনা বোঝা যাচ্ছে না। দেশে ইয়ং পিপলের সংখ্যা বেশি। এরকম কোনো দুরভিসন্ধি থাকতে পারে। যদি এমন হয় তা ঈশ্বরের নাম নিয়ে পানিতে ঝাপ দেয়ার মতো হবে। সাঁতার না জানলেই সবসময় পানিতে ডুবে মৃত্যু হয় না- এটি ধ্রুব সত্য।

অনেকে বলছেন পরীক্ষার অভাবে দেশে করোনা রোগী কম। এরকম চিন্তাধারার লোকই বেশি। অন্যপক্ষ যুক্তি দিচ্ছেন যদি তাই হতো আক্রান্ত কম দেখালেও মৃত্যু তো থেমে থাকতো না। সমন্বয়হীনতা, অবিশ্বাস, তথ্য লুকানো- কোনো মতবাদকেই স্থির ভিত্তিতে দাঁড়াতে দিচ্ছে না। অনেকে পরীক্ষা করতে আগ্রহী- সুযোগ পাচ্ছেন না। আবার অনেক জায়গায় স্যাম্পল কালেক্ট করার জন্য রোগী পাওয়া যাচ্ছে না। সামাজিকভাবে হেয় হবার ভয়ে লোকজন পরীক্ষা করতে চান না। অধিকাংশের ধারনা- চোখ বন্ধ রেখে প্রলয় ফেস করা ভাল! এবং এ ধারনা একেবারে অমূলক নয়। অনেক রোগী আসেন যাকে এলাকাবাসী জোর করে পাঠায় কেবল অন্য ডিস্ট্রিক্ট থেকে ফেরার জন্য।

গণস্বাস্থ্যের তৈরি কিট নিয়েও ধোঁয়াশা আছে। এটি দিয়ে টেস্ট করলে ক্ষতি কী হতো- কেউই উত্তর পাচ্ছেন না। এখানে আরেকটি জিনিস স্পষ্ট। আমাদের কোনো লেভেলে কোনো সংস্থা নেই- যাকে আমরা বিশ্বাস করতে পারি। দীর্ঘদিন ধরে মেধা ও যোগ্যতার মূল্যায়ন না হওয়ায় আমরা এখন প্রায় কিছুই বিশ্বাস করি না। এমনকি নিজেদেরকেও না। নিজেকেও না। বাস্তবতা হচ্ছে- এখন আমার ব্যাচে সবচেয়ে ভাল পজিশনে যে সে ঠিক কোনো মাপকাঠিতেই বেস্ট নয়।

আজ হাসপাতালে ঢোকার সময় এক ‘ব্রট ডেড’ দেখলাম। বাইক একসিডেন্ট এ স্পট ডেড হয়েছে। তার স্বজনরা কান্নাকাটি করছিল, ছেলেটার বাবা অসহায়ের মতো আমাদের বিছানায় শুয়ে ছিল। কী করবেন- বুঝে পাচ্ছিলেন না। একটু দূরেই করিডোরে ট্রলির উপর তার ছেলে শুয়ে আছে। হয়তো একটু আগেই সকালের খাবার খেয়ে বের হয়েছিল, হয়তো গত রাতেই সামান্য বিষয় নিয়ে তাদের কথা কাটাকাটি হয়েছিল, হয়তো সংসার নিয়ে বাপ ব্যাটার মাঝে কোনো গোপন চুক্তি ছিল- সে চুক্তির কী হবে তা নিয়েই ভাবছিলেন।

মনে পড়ে একজন রোগী ভর্তি ছিল- শুধু জিজ্ঞেস করতো ‘ক’টা বাজে’। কত তারিখ বা কি বার না, শুধু ‘ক’টা বাজে’। আমরা অবাক হতাম। সিসিইউ-তে ভর্তি রোগী, সকাল বিকালের বালাই নেই, দুই তিন দিন পার হয়ে গেছে- ক’টা বাজে দিয়ে কি করবে! কখনো কখনো বিরক্ত নিয়ে বলতাম- ‘বাবা ক’টা বাজলো জেনে কী করবেন? ঘুমান।’ রোগীটা মারা গেল। সেদিন একবারও জিজ্ঞেস করলো না ‘ক’টা বাজে’। তিনি কী ঘড়ির কাঁটার কোনো ’একটি’ পজিশন খুঁজছিলেন- কে জানে?

এ পৃথিবীতে অনেকগুলো অদৃশ্য দরজা আছে। কখনো কখনো মানুষ সেটি ওপেন করে ফেলে। এর ভেতর হারিয়ে যায়। সে হতে পারে মহাসড়কে, সিঁড়িতে, লিফটে, বা বাজারে। টাইম, প্লেস, পার্সোন- একে অপরের জন্য অপেক্ষা করে। তারপর আমরা আমাদের মতো ব্যাখ্যা করি। আরটিএ, স্ট্রোক, হার্ট এটাক, কোভিড- ১৯। আজকে ছেলেটা হারিয়ে গেল মহাসড়কে, লোকটা সিঁড়িতে। আমি দু’জনকেই দেখেছি, কিন্তু তারা তখন সেখানে ছিল না।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।