শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে হান্ড্রেড সিক্সটি সিক্স

প্ল্যাটফর্ম নিউজ, ২৯ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার
ডা. শুভদীপ চন্দ

কোনো ছেলে যখন বড় হয় তখন শুধু সে-ইই বড় হয়। সে তার সবকিছু নিয়ে বড় হয়। তার কীর্তিমান ছেলেকে দেখিয়ে বলে ‘আমার ছেলে’, সুশীলা যোগ্য মেয়েকে দেখিয়ে বলে ‘আমার মেয়ে’। এখানে অন্যের ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই। মুকুটের সাথে সংযুক্তি নিয়ে তিনি গর্ববোধ করছেন, মুকুট করছে কিনা এ প্রশ্ন তার কাছে অবান্তর।

অন্যদিকে কোনো মেয়ে যখন বড় হয় সবকিছুকে বড় করে তারপর বড় হয়। তার সৌন্দর্য তার স্বামীর জন্য, তার ছেলেমেয়ের সাফল্য তার সাফল্য, সমাজ গর্ব করলে সে গর্বিত। অধিকাংশ ক্ষেত্রে তার সৌন্দর্যের মালিকানাও নিজের কাছে রাখে না। স্বামী ও বাস্তবতার কাছে সত্ত্ব দিয়ে দেয়।

ছবি – প্রতীকী

খুব কাছ থেকে এক সার্জনকে দেখেছি। তিনি শহরের সেরা সার্জন। উপচে পড়া সাফল্য তিনি উপভোগ করতেন। তার প্র‍্যাক্টিস, ওটি, সেমিনার, ছাত্র পড়ানো সবকিছু নিয়েই তিনি। রোগীরা তার প্রতি কৃতজ্ঞ থাকতো, তিনি বলতেন ‘হ্যাঁ এটা আমার কাজ; কোনো যেনোতেনো কাজ নয়’। রোগীদের তিনি ভালোবাসতেন কিন্তু সে ভালোবাসা অন্যরকম। ততটুকুই যতটুকুতে তার নাম জড়িত। সমবেদনা বিহীন ভালোবাসা। ছুড়ি বসাতে তার হাত কাঁপতো না, কারন তিনি জিততে চান। তার স্ত্রী গায়নীর ডাক্তার, তাকে নিয়েও তিনি গর্বিত। তার একমাত্র কারণ উনি তার স্ত্রী।

অন্যদিকে ম্যাডামকে দেখতাম সবসময় তটস্থ থাকতেন। তেত্রিশ কোটি দেবদেবীর নাম একবারে নিতেন কোনো অপারেশনের আগে। নিজের সুন্দর চেহারা নিয়েও ছিলেন অসচেতন। যতটুকু থাকলে স্বামীর ঘরোয়া অনুষ্ঠানে যোগ্য স্ত্রীর সুনাম থাকে ততটুকুই সাজতেন।

পরিবার নিয়েও দুইজনের দৃষ্টিভঙ্গি দুই রকম ছিল। স্যার ছেলেমেয়েদের খুব ভালোবাসতেন। কিভাবে তাদের আরো ভাল যায়গায় পৌঁছানো যায় চেষ্টা করতেন। কিন্তু সাফল্যের ফর্মুলা তার নিজস্ব হতে হবে। তারা কি ভাবছে না ভাবছে এসব নিয়ে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। অন্যদিকে ম্যাডামের কাছে আগে তারা। তাদের চাওয়ার সাথে স্বামীর চাওয়া মিলিয়ে তারপর তার চাওয়াটি ঠিক করে নিতেন।

এখন তারা দুইজনই অবসর জীবন যাপন করছেন। স্যার বলছিলেন ‘আমার সবকিছু অর্জন বাচ্চাদের মায়ের জন্য সম্ভব হয়েছে’। আমার মনে হচ্ছিলো এখানেও তার অহমিকা আছে। ‘দেখো আমি তোমাকে স্বীকৃতি দিচ্ছি। এর চেয়ে বেশি কি করতে পারি?’ অবসরে এখন তিনি শিল্পমনা, বুদ্ধিজীবী। অপরদিকে ম্যাডাম বলছিলেন তিনি ধন্য অত সুন্দর সারাউন্ডিংস পেয়ে। এমন কেয়ারিং হাজব্যান্ড পেয়ে, এমন ব্রিলিয়ান্ট মেয়ে পেয়ে, গুণধর ছেলে পেয়ে। যেন তিনি বড় নন, সবাই মিলে তাকে টেনে হিঁচড়ে বড় করেছে। এর যোগ্যও তিনি নন। অবসরে তিনি এখন আরও বেশি পারিবারিক।

মানুষ ব্যর্থতায় ভিন্ন-ভিন্ন আচরণ করে, সাফল্যে প্রায় একিরকম। সফল লোকগুলোর এ ধারাই দেখেছি। পরিবার, আত্মীয় স্বজন, চাকুরিতে। স্কয়ারের এক কনসালটেন্টকে বলতে শুনেছিলাম তার স্ত্রীর উদ্দেশ্যে বলছেন- ‘তুমি জানো তুমি কাকে দাঁড় করিয়ে রাখছো? দেশের একজন সেরা কার্ডিয়োলজিস্টকে তুমি এমনি এমনি দাঁড় করিয়ে রাখছো!!!’

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।