মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
জন সচেতনতা

রোগীর সূঁচ দিয়ে সেবকের খোঁচা লাগলে করণীয় :

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ অক্টোবর ২০১৮, ১:৩৫ · ২ মিনিটে পড়ুন
রোগীর সূঁচ দিয়ে সেবকের খোঁচা লাগলে করণীয় :
লেখার আকার

রোগীর সূঁচ দিয়ে সেবকের খোঁচা লাগলে করণীয় :দুর্ঘটনা তো দূর্ঘটনাই। আপনি ল্যাবে কাজ করছেন অথবা অপারেশন থিয়েটারে। আপনার শরীরে লেগে যেতে পারে রোগীর রক্ত বা অন্যান্য তরল। এই রক্ত বা তরলে কি জীবানু আছে তা আপনার জানাও থাকতে পারে আবার অজানা থাকতে পারে। সেজন্য Post exposure prophylaxis জানা খুব ই জরুরী।
যদি জানা থাকেঃ
হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রেঃ
ভ্যাক্সিন দেয়া থাকলেঃ
• Anti HBs Ab titre করুন। যদি ১০ এর বেশি আসে, কোন চিন্তা নাই।
• কিন্তু যদি টাইটার একদমই না আসে (Non-responder) অথবা ১ থেকে ১০ এর মাঝে থাকে (Poor responder) তবে তিন ডোজ ভ্যাক্সিন দেবেন। এক মাস পর Anti HBs Ab titre করাবেন। সাধারণত ৪১% ক্ষেত্রে দ্বিতীয়বার ভ্যাক্সিন দেয়ার পর নিরাপদ টাইটার চলে আসে।
ভ্যাক্সিন না দেয়া থাকলেঃ
• Active passive immunization করতে হবে ।অর্থাৎ exposure এর ৪৮ ঘন্টার মধ্যে এক বাহুতে HBIg ও অন্য বাহুতে ভ্যাক্সিন দেবেন।
হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রেঃ
• Base line ALT এবং Anti HCV Ab পরীক্ষা করতে হবে। এছাড়াও Acute HCV develop করেছে কি না দেখার জন্য exposure ৬-৮ সপ্তাহের মাঝে পুনরায় ALT, Anti HCV Ab এবং সাথে HCV RNA Test করতে হবে। আপনারা সবাই জানেন এই ভাইরাসের বিপরীতে কোন ভ্যাক্সিন নেই।
এইচ আই ভি এর ক্ষেত্রেঃ
• Exposure এর ১-২ ঘন্টার মধ্যে anti retro viral therapy শুরু করতে হবে। কোন ভাবেই ৭২ ঘন্টা অতিক্রম করা যাবেনা। টানা ৪ সপ্তাহ চিকিৎসা দিতে হবে
• Single drug এর চেয়ে multiple drug ভালো কাজ করে বলে সাধারনত Highly active anti retroviral therapy (HAART) দেয়া হয় যা তিনটি ড্রাগের সমন্বয়ে গঠিত।
যদি উৎস অজানা থাকেঃ
• উৎসের (যার রক্ত দিয়ে contaminated হয়েছে) সম্মতি নিয়ে তার রক্তের পরীক্ষা করে জীবানুর উপস্থিতি নিশ্চিত করতে হবে।
তবে, রক্ত অথবা শরীরের যেকোন তরলে exposed হওয়ার সাথে সাথে প্রথমেই সাবান ও পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। Needle prick হলে চেপে চেপে রক্ত বের করা যাবেনা।

লেখক:ডাঃ নুসরাত সুলতানা
সহকারী অধ্যাপক
ভাইরোলজী বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ
ডিএমসি কে-৫১
সেশন ১৯৯৩-৯৪

প্ল্যাটফর্ম ফিচার রাইটার: উর্বী সারাফ আনিকা
৫ম বর্ষ
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

টাকায় থাকা ব্যাক্টেরিয়া-ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ জুন, ২০২২, শুক্রবার ডা. হুমায়ূন কবির প্রজেক্ট রিসার্চ ফিজিশিয়ান, আই সি ডি ডি আর, বি। আর যাই করেন, অন্তত টাকা ধরবার পর সাবান, স্যানিটাইজার বা ডিটারজেন্ট দিয়ে হাত ধুয়ে নেবেন। এই টাকায় ভাইরাস, ব্যাক্টেরিয়ারা কিলবিল করে বলা…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে তরুণ চিকিৎসক ও প্ল্যাটফর্মের দাবি

প্ল্যাটফর্ম নিউজ, ২১ মার্চ ২০২২, সোমবার বাংলাদেশে তামাক ব্যবহারের কারণে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চারশ মানুষ মারা যাচ্ছে। তামাকজনিত এ মৃত্যু ও আর্থিক ক্ষতি রোধ করতে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ…

২১ মার্চ ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।