মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ · ১১ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

রোগী সেজে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৬ মে ২০২৫, ৬:৩৯ · ২ মিনিটে পড়ুন
রোগী সেজে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
লেখার আকার

সোমবার, ২৬ মে, ২০২৫

রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোগী সেজে এ অভিযান চালানো হয়। এ সময় প্যাথলোজি বিভাগের রসিদ ছাড়া নগদ টাকা হাতে নেওয়াসহ বেশ কিছু অনিয়ন ও দুর্নীতির প্রমাণ পায়। এছাড়াও সফটওয়ার থাকা সত্ত্বেও কাঁচা রসিদের মাধ্যমে টাকা নেওয়ার প্রমাণ পেয়েছে কর্তকর্তারা।

রবিবার (২৫ মে) সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা এ অভিযান পরিচালনা করে দুদক রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।

অভিযানের শুরুতেই রোগী সেজে স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য সংগ্রহের পর সরাসরি অভিযান চালিয়েছেন। অভিযানে স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি বিভাগের রশিদ ছাড়া টাকা নেওয়া, জেনারেটর না চালানো, তিনটি কেবিনের মধ্যে একটি কেবিন স্টোর হিসেবে ব্যবহার ও উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের পুরুষ ওয়ার্ডের বাথরুমের দরজা না থাকা ও বাথরুম অপরিষ্কার দেখতে পান। অভিযানের সময় দুদকের কর্মকর্তারা উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের শিশু ওয়ার্ডসহ নারী ও পুরুষ ওয়ার্ড ঘুরে দেখেন।

রাজশাহী সমিন্বত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রোগী সেজে সেবাগ্রহীতা হিসেবে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থান পরিদর্শন করি। এতে বিভিন্ন শাখায় গিয়ে আমরা অনিয়ম দেখতে পাই। এসব তথ্য কর্তপক্ষের কাছে পাঠানো হবে। অনুমতি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ কর্মকর্তা।

দুদকের এ অভিযানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সমিন্বত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক বোরহান উদ্দিন ও নাদিরা বেগম।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।