মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
ইভেন্ট নিউজ

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ৬:৪৬ · ২ মিনিটে পড়ুন
রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা
লেখার আকার

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

‘সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব’ বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, ‘আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা কিন্তু স্বাস্থ্যসেবা না। এটা চিকিৎসা ব্যবসা হয়ে গেছে।’

আজ (১০ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে মেডিকেল ইকুইপমেন্ট ও ডিভাইস বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, ‘আমরা প্রেসার বা রক্তচাপের কথা বলি। কিন্তু প্রেসার কেন হয়, কি করলে প্রেসার হবে না, এজন্য জীবনযাত্রায় কি পরিবর্তন আনতে হবে এগুলোর প্রতি আমাদের নজর দেওয়া উচিত। প্রিভেনশন বা রোগ প্রতিরোধের প্রতি আমাদের খুবই গুরুত্ব দিতে হবে।’

সভায় সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতালসহ, মেডিকেল কলেজ, বিশেষায়িত হাসপাতালের যন্ত্রপাতির ব্যাপারে বিস্তারিত তথ্য উপাত্ত উপস্থাপন করার পাশাপাশি এসব যন্ত্রপাতি ঠিকমতো মেরামত, সংরক্ষণ এবং অকেজো যন্ত্রপাতি কার্যোপযোগী করার উপায় নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব সারোয়ার বারীসহ ঢাকার বিভিন্ন হাসপাতাল বিশেষজ্ঞ ডাক্তার এবং পরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা।

প্ল্যাটফর্ম প্রতিবেদক।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

প্রথম বাংলাদেশী চিকিৎসক আয়রনম্যান হলেন সাকলায়েন রাসেল

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ০৫ নভেম্বর, ২০২২ ৫ নভেম্বর, শনিবার মালয়েশিয়ার ল্যাংকাউয়িতে অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগীতায় প্রথমবার বাংলাদেশী চিকিৎসক ডাঃ সাকলায়েন রাসেল আয়রনম্যান হওয়ার গৌরব অর্জন করেন। মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল ৭ টায় সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে শুরু হয় আয়রনম্যান।…

৮ নভেম্বর ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।