মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

রিইনফেকশনের অদ্যাবধি || ডা. মারুফুর রহমান অপু

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ আগস্ট, ২০২০, শুক্রবার

ডা. মারুফুর রহমান অপু
ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (মেডিকেল বায়োটেকনোলজি), স্বাস্থ্য অধিদপ্তর

এতদিন ধরে বিভিন্ন ইন্ডিভিজুয়াল কেস এর খবর থাকা সত্ত্বেও বিজ্ঞানী মহল মোটামুটি জোর গলায় বলে আসছিলো যে রিইনফেকশনের প্রমান নেই বরং যেসব রিপোর্ট পাওয়া যাচ্ছে সেগুলোর নানা রকম বিশ্লেষণ থেকে যেসব কারন পাওয়া যায় সেগুলো হলো-

(১) ভুল রিপোর্ট (ফল্টি স্যাম্পল কালেকশন, কন্টামিনেশন, রিএজেন্ট এর মান ইত্যাদি)
(২) কম সেনসিটিভিটি এর কারনে ফলস নেগেটিভ (ন্যাসাল স্যাম্পল এর আরটি-পিসিআর এর সেনসিটিভিটি ৬০-৭০%)
(৩) প্রলং ভাইরাল শেডিং (৫০-৬০ দিন পর্যন্ত এমনকি সর্বোচ্চ ১০৪ দিন পর্যন্ত ভাইরাল শেডিং এর প্রমাণ পাওয়া গেছে)

তো এগুলো দিয়েই বলা হচ্ছিলো রিইনফেকশনের এভিডেন্স নেই। এখন গন্ডগোল বাধিয়েছেন হংকং এর এক লোক। ৩৩ বছর বয়স্ক এই লোকের উল্লেখযোগ্য কোন কোমরবিডিটি নেই এবং মোটামুটিভাবে স্বাভাবিক সুস্থ সবল মানুষ। তিনি ৩ দিনের মাথা ব্যথা, জ্বর সর্দি কাশি নিয়ে ২৬ মার্চ নমুনা পরীক্ষা করিয়ে পজিটিভ হয়েছিলেন এবং ২৯ তারিখে হাসপাতালে ভর্তি হয়েছিলেন যদিও সে সময়ে তার সিম্পটম চলে গেছে। এরপর ১৪ এপ্রিল তার পরপর দুটি স্যাম্পল নেগেটিভ হলে হাসপাতাল থেকে ডিসচার্জ নেন।

এই ঘটনার ১৪২ দিন পর এই লোক স্পেন থেকে ইংল্যান্ড হয়ে হংকং এয়ারপোর্টে এসে নমুনা দেন এবং আবার পজিটিভ হন। এসময় তার কোন সিম্পটম ছিল না। তাকে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়৷ এইবার মাথা খারাপ বিজ্ঞানীরা একটা সুরাহা বের করার সিদ্ধান্ত নেন৷ কপাল গুনে সেই ২৬ মার্চের স্যাম্পল -৮০° ফ্রিজারে প্রিজার্ভ অবস্থায় পাওয়া যায় এবং সেটির জেনোম সিকয়েন্স করা হয়। বর্তমানের নমুনা থেকেও জেনোম সিকয়েন্স করা হয়। এরপর নমুনা দুটির মাঝে কে কার বাপ/ভাই এই সম্পর্ক বের করতে ফাইলোজেনি এনালাইসিস করে দেখা যায় এদের সম্পর্ক দূর দুরান্তের। ২৬ মার্চের স্যাম্পলের মিল পাওয়া যায় আমেরিকান ক্লেড এর সাথে যেটি মার্চ-এপ্রিলের দিকে প্রিভ্যালেন্ট ছিলো এবং এখনকারটার মিল পাওয়া যায় সুইজারল্যান্ড ক্লেড এর সাথে যেটা জুলাই-আগস্টে প্রিভ্যালেন্ট। দেখা যায় প্রথমটার থেকে দ্বিতীয়টার স্পাইক প্রোটিনে ৪টি এমাইনো এসিডের পার্থক্য আছে L18F, A222V, D614G, Q780E। এগুলোর মাঝে ২২২ ও ৬১৪ নাম্বার পজিশন গুলো দুটো বি সেল এপিটোপের (ভাইরাল প্রোটিনের একটি ছোট অংশ যে যায়গার সাথে লিম্ফোসাইট ইন্টারেকশন হয় এবং ইমিউন রেসপন্স তৈরি হয়) মাঝে পড়েছে। এছাড়াও ২২২ পজিশনটা CD4+ T Cell এপিটোপেরও অংশ। এখন কথা হলো মাত্র দুটো এপিটোপের পরিবর্তনে পুরো ইউমিন রিএকশন এর প্যাটার্নই পাল্টে যায় কিনা এটি প্রমাণ সাপেক্ষ। আফসোস এর ব্যপার হলো সেই প্রমাণ করা যায়নি। প্রমাণের জন্য সবচেয়ে সহিহ উপায় হলো সেই প্রথমবার ইনফেকশনে যে এন্টিবডি তৈরি হয়েছিল সেটা কোনভাবে প্রিজার্ভ করে বর্তমান ইনফেকশনের ভাইরাসকে আটকাতে পারে কিনা তা নিউট্রালাইজিং আ্যাসে এর মাধ্যমে দেখা।
দুর্ভাগ্যজনক ভাবে প্রথমবার ইনফেকশনের ১০ দিন পর নেয়া ব্লাডে এন্টিবডি পাওয়া যায়নি এবং এরপর আর ব্লাড স্যাম্পল নিয়ে রাখা হয়নি।

তবে এই গবেষণায় স্পষ্ট যে রিইনফেকশন হয়েছে। এখন কেন হলো, কিভাবে হলো এটিই আলোচ্য বিষয়। আশার কথা হলো রিইনফেকশন হলেও এবারে সিম্পটম নেই। এর কারন হয়তো এমন হতে পারে যে পূর্বের ইমিউনিটি কিছুটা হলেও ফাইট দিয়ে ভাইরাস নিয়ন্ত্রণে রাখে, ডিজিজ সিভিয়ারিটি কমায়। এই ঘটনা ৬টি বানরের উপরে করা আরেকটি পরীক্ষাতেও দেখা গেছে। রিইনফেকশনের সিভিয়ারিটি কম হয়। অন্যদিকে হতাশার কথা হলো সম্ভবত একবার ইনফেকশনে পুরোপুরো ইমিউন হবার মত প্রটেকশন পাওয়া যায়না। সেক্ষেত্রে হয়তো ভ্যাকসিনও আজীবন প্রটেকশন দিতে পারবে না। করোনার অন্যান্য জাতভাইদের মত সিজনাল ফ্লু হিসেবে এটি বার বার ফিরে ফিরে আসতে পারে সম্ভবত দুর্বল রূপে। তবে উল্টোটা হবার সম্ভাবনা উড়িয়ে দেবার উপায় নেই।

মূল রিসার্চ পেপারটি এখান থেকে পড়তে পারেন: http://academic.oup.com/cid/advance-article/doi/10.1093/cid/ciaa1275/5897019

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।