মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

রাবি’তে উপাচার্য নিয়োগ, শুরু হবে অধীনস্থ মেডিকেল কলেজ গুলোর প্রফেশনাল পরীক্ষা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৭ মে ২০১৭, ৯:১৫ · ২ মিনিটে পড়ুন
রাবি’তে উপাচার্য নিয়োগ, শুরু হবে অধীনস্থ মেডিকেল কলেজ গুলোর প্রফেশনাল পরীক্ষা
লেখার আকার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সোবহানকে আগামী চার বছরের জন্য উপাচার্য নিয়োগ দিয়ে আজ রোববার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান মেয়াদ গত ১৯ মার্চ শেষ হয়।

বিশ্ববিদ্যালয়টির শীর্ষ দুই কর্মকর্তার পদ ফাঁকা হওয়ার ৫৯ দিন পরে নতুন উপাচার্য নিয়োগ দিল সরকার। কয়েক দিন পরে উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১১(২) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, যোগদানের দিন হতে আগামী চার বছরের জন্য এ নিয়োগ দেন। এর ফলে প্রায় দেড় মাস উপাচার্যবিহীন থাকার পর বিশ্ববিদ্যালয়টি নতুন উপাচার্য পেল।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ প্রায় ১৯ টি মেডিকেল কলেজের তিনটি প্রফেশনাল পরীক্ষা এবং ফাইনাল প্রফেশনাল পরীক্ষার রেজাল্ট আটকে ছিল এতদিন, রাবিতে উপাচার্য ছিল না বলে। যে প্রফেশনাল পরীক্ষা সাধারনত নির্দিষ্ট তারিখেই শুরু হয়।
অভিভাবক ছিল না বলে প্রফেশনাল পরীক্ষার মত গুরুপ্তপুর্ন পরীক্ষা নির্দিষ্ট সময়ে শুরু হতে পারে নি। এখন আর প্রফেশনাল পরীক্ষা শুরু করতে সমস্যা নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মেডিকেল কলেজ গুলোর। খুব শীঘ্রই পরীক্ষা শুরুর তারিখ ও রুটিন জানানো হবে এবং ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফলও জানানো হবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

১১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।