শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

রাতের ডিউটি ক্যান্সার ও হৃদরোগে মৃত্যুর সম্ভাবনা বাড়ায়

working-the-night-shift
ঘুম শুধুমাত্র শরীর ও মস্তিষ্কের বিশ্রাম নয়। এটি একটি জটিল জৈবিক ক্রিয়া (Critical biological function) যার মাধ্যমে শরীর নিজেকে পরবর্তী কাজের জন্য প্রস্তুত করে। বর্তমানে শিফটিং ডিউটিরত কর্মীদের নিয়ে কিছু গবেষণায় উঠে এসেছে, সাধারণ কর্মঘন্টার বাইরে যারা কাজ করে বিশেষ করে যারা নাইট ডিউটি করে তাদের আয়ু অন্যদের থেকে কম হয়।

ব্রাইহ্যাম এন্ড উইমেন্স হাসপাতালের এপিডেমিওলজিস্ট ডঃ ইভা চার্নহ্যামারের নেতৃত্বে ‘আমেরিকান জার্নাল অব প্রিভেন্টিভ মেডিসিন’ এ একটি গবেষণা প্রকাশিত হয়। ১৯৭৬ সালে শুরু হওয়া এই গবেষণায় অংশগ্রহণ করে ৭৪,৮৬২ জন নার্স। এখানে দেখান হয় নাইট ডিউটি কিভাবে তাদের শরীরের উপর প্রভাব ফেলে।

গবেষণা শুরুর ২২ বছর পর গবেষকগণ লক্ষ্য করেন, যে সকল নার্স পাঁচ বছরের বেশি সময় ধরে নাইট ডিউটি করছেন তাদের শতকরা ১১ ভাগ বেশি মৃত্যুঝুঁকি থাকে যারা করেননি তাদের থেকে। যারা ১৫ বছরের বেশি সময় ধরে নাইট শিফটে ডিউটি করেন তাদের অন্যদের থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুঝুঁকি শতকরা ৩৮ ভাগ বেশি। অবাক করা বিষয় হল, নাইট ডিউটিরত নার্সদের ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণের ঝুঁকি অন্যদের থেকে শতকরা ২৫ ভাগ বেশি এবং কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুঝুঁকি শতকরা ৩৩ ভাগ বেশি। ডঃ চার্নহ্যামার বলেন, “ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হবার কারণ সম্ভবত রাতের শিফটের কর্মীদের অতিরিক্ত ধুমপান”। লম্বা সময় ধরে নাইট শিফটে কাজ করা নার্সেরা জানান যে তাদের মাঝে ওজন বেড়ে যাওয়া, উচ্চ রক্তচাপ, রক্তে কোলেস্টেরলের পরিমান বেড়ে যাওয়া, ডায়াবেটিস এবং ধুমপানের প্রবণতা বেড়ে যায়।

এই গবেষণায় প্রাপ্ত উপাত্ত নিশ্চিতভাবে সমর্থণ করে যে, রাতে কাজ করা এবং দিনে ঘুমানো শরীরের স্বাভাবিক কর্মকান্ডের জন্য ক্ষতিকর। এই ক্ষতির পরিমাণ আরো বেড়ে যায় যদি সেটা অনিয়মিতভাবে করা হয়। ডঃ চার্নহ্যামার বলেন, “এটা অনেকটা তিনদিন পরপর লন্ডন থেকে নিউইয়র্ক বিমান ভ্রমণের মত যেখানে আপনি ক্রমাগত ‘জেট ল্যাগ’ এ ভুগবেন। লন্ডন থেকে নিউইয়র্ক ভ্রমন করলে জেট ল্যাগ কয়েকদিন পর্যন্ত ভোগায় এবং একই ধরনের সমস্যা নাইট ডিউটি করা কর্মীদের নিয়মত ঘটনা”।

ঘুমের সময় পরিবর্তন হলে শরীর কেন বিদ্রোহ করে? পুর্বের গবেষণা থেকে দেখা যায় যে, খুব কম ঘুম বা অনিয়মিত ঘুম শরীরের মেলাটোনিন লেভেল এর পরিবর্তন ঘটায়। সে কারণে শারীরবৃত্তিয় প্রক্রিয়াগুলো নিজেদের গুছিয়ে নেওয়া বা শক্তিবৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় সময় পায় না। এই সময়টা শরীরের কোষগুলোর সংস্কার ও পুষ্টি উপাদানগুলোর পূনর্বন্টনের জন্য খুবই জরুরী। এই বিশ্রামের সময়টা না পেলে প্রদাহ (Inflammation), চর্বি ও শর্করা বিপাক এবং রোগ প্রতিরোধ ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে যায় যা হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয়। শিফটিং ডিউটির ফলে এ সকল স্বাস্থ্যঝুঁকি সম্পর্কিত গবেষণাগুলোর কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে ২০০৭ সালে একটি “সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারী উপাদান” হিসেবে চিহ্নিত করেছে।

ডঃ চার্নহ্যামার এবং তার দলের মতে এই গবেষণাগুলো উপকারী কিন্তু সবার পক্ষে রাতের ডিউটি এড়ানো সম্ভব নয়। তাঁরা বর্তমানে খুঁজে দেখছেন কিভাবে অনিয়মিত ডিউটির খারাপ প্রভাবগুলো নিবারণ করা যায়। কারণ ঘুমের ঔষধ বা এই ধরণের প্রচলিত পদ্ধতিগুলো খুব বেশি উপকারী নয়। তিনি বলেন, “ শিফটিং ডিউটিরত কর্মীদের অবশ্যই স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানতে হবে এবং তা কমানোর জন্য কিছু ব্যাবস্থা গ্রহন করতে হবে। যেমন, ধুমপান পরিহার করা, পরিমিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বিশেষত হৃদরোগ ও ক্যান্সারের জন্য”। তিনি আরো বলেন, “ আমরা আশা করতে পারি যে খুব তাড়াতাড়ি এই অনিয়মিত ও রাতের ডিউটির ফলে দেহঘড়ির এই অসামঞ্জস্যতা দূর করার জন্য কিছু উপায় খুঁজে বের করতে পারব। যেমন, একজন কর্মীর স্বভাবজাত ঘুমের অভ্যাসের (দিবাচর বা নিশাচর) সাথে তার ডিউটির সময় মিলিয়ে দেওয়া”।

……………..
লিখেছেনঃ
ডাঃ এ এস এম মুনিম হোসেন
মেডিকেল অফিসার,
নিউরোসার্জারি বিভাগ,
ল্যাবএইড স্পেসালাইজড হাসপাতাল,
ধানমন্ডি, ঢাকা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।