মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
অতিথি লেখা

রাতের কর্তব্য ।। ডা. এম এইচ রশীদ 

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১০ আগস্ট ২০২০, ৫:১৮ · ২ মিনিটে পড়ুন
রাতের কর্তব্য ।। ডা. এম এইচ রশীদ 
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১০ আগস্ট ২০২০, সোমবার

ডা. এম এইচ রশীদ

নাইট ডিউটি চলছে। ইলেক্ট্রিসিটির অবস্থা ভালো না। মশারি একটু ছোট আঁটসাঁট। একটুতেই গায়ে ঘষা লাগে। কোন দিন প্রয়োজন মনে হয়নি। আজকে কেন জানি মনে হলো একটা মশারি কিনে নিয়ে আসি, কিন্তু দোকান অনেক আগেই বন্ধ হয়ে গেছে। কী করা যায়? কয়েল কিনতে গেলাম। মোটামুটি একটা দোকানই খোলা। বললাম,

“কয়েল দিন।”

কয়েল দিল। বললাম,

“একটা ম্যাচ দিন।”

দোকানদার বললো,

“আলাদা ভাবে একটি ম্যাচ বিক্রয় হয়না।”

বললাম,

“তাহলে কয়েল জ্বালাব কীভাবে?”

বললো,

“পান বিড়ির দোকানে খোঁজ করেন।”

এত রাতে পান বিড়ির দোকান কোথায় পাব? একটু জোরে বললাম,

-“ম্যাচ নিলে কয়টা নিতে হবে?”
-“এক বক্স।”
-“এক বক্সই দেন।”

মনে মনে ভাবলাম ইহা শুনে যদি উনার আক্কেল হয়। সত্যি সত্যি উনি চব্বিশ ম্যাচের বক্স বের করলেন।
আমি বললাম,

“দেন। দেখি বাকি গুলো বিক্রি করবো।”

উনার কোন ভাবাবেগ নেই। শুধু বললো,

“এত রাতে বিক্রি করতে পারবেন না।”

টাকা দিতে গেলে বললো,

-“ফেলে দেন।”
-“ফেলে দিব?”
-“জ্বী।”

বুঝলাম উনি হাতে হাতে টাকা নিবেন না। যদি আমার হাতে স্পর্শ লাগে। মহান করোনার ভীতি আছে। কিন্তু টাকা আবার নিজ হাতেই তুলে বাক্সে রাখলেন। মুখে মাস্ক ছিল থুতনির নিচে। যাবতীয় আক্কেল, যাবতীয় মমতা শুধু ঐখানে আশা করা যায়, ঐখানে।
কোথায়? ঐ যে ওখানে। হাসপাতালে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।