সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

রাঙ্গামাটি মেডিকেল কলেজে ক্লাস শুরু

নানান জল্পনা কল্পনার পর অবশেষে রাঙ্গামাটি মেডিকেল কলেজের ক্লাস শুরু হয়েছে। শনিবার প্রথম দিনে ক্লাসে উপস্থিত ছিলেন ৪৩ শিক্ষার্থী। ক্লাস শুরুর আগে সকাল ১০ টায় মেডিকেলের অধ্যক্ষ টিপু সুলতান জেলার গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ক্লাসে যান। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোস্তফা জামাল, জেলা সিভিল সার্জন স্নেহ কান্তি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, সদর সার্কেল এসপি চিত্ত রঞ্জন পাল, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা নুয়েন খীসা।
এ সময় মেডিকেলের কলেজে শিক্ষক সংকটসহ কিছু সমস্যা তুলে ধরে এগুলোর সমাধানের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান শিক্ষার্থীরা। তারা বলেন, এমনিতে তারা দুই মাস পিছিয়ে পড়েছেন। এই অবস্থায় এসেও শুধু একজন শিক্ষক ছাড়া বাকীদের এখনও নিয়োগ দেয়া হয়নি। এই অবস্থা অব্যাহত থাকলে তারা প্রয়োজনীয় শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হবেন।
মেডিকেলের অধ্যক্ষ টিপু সুলতান বলেন, কলেজে শিক্ষক সংকটসহ কিছু সমস্যা রয়েছে তবে বাকী শিক্ষকরা দ্রুত চলে আসবেন।

উল্লেখ্য গত ১০ জানুয়ারি ভিডিও সংযোগের মাধ্যমে রাঙ্গামাটি মেডিকেলের ক্লাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই মেডিকেলের বিরোধীতা করে উদ্বোধনের দিন অবরোধের ডাক দেয় জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ। এই অবরোধকে কেন্দ্র করে ছাত্রলীগ ও পিসিপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরবর্তীতে এই সংঘর্ষ সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নিলে প্রশাসনকে কারফিউ পর্যন্ত জারি করতে হয়।
এই অবস্থায় রাঙ্গামাটিতে থাকা না থাকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছিল মেডিকেলটি। পরবর্তীতে মেডিকেল বিরোধীদের সঙ্গে সরকার কয়েকবার বৈঠক করে। অবশেষে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয় জনসংহতি সমিতির এক সদস্য মেডিকেল পরিচালনা বোর্ডে যোগ করার সিদ্ধান্ত হয়েছে। এর প্রতিবাদও করেছিল জেএসএস।

সূত্রঃ মানবকণ্ঠ/এনআই1427531713

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

20 thoughts on “রাঙ্গামাটি মেডিকেল কলেজে ক্লাস শুরু”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।