মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

রঙিন সমাপ্তিতে নতুন স্বপ্নের শুরু : সসমেক র‍্যাগ-৪১

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৯ অক্টোবর ২০১৭, ১১:৪৮ · ২ মিনিটে পড়ুন
রঙিন সমাপ্তিতে নতুন স্বপ্নের শুরু : সসমেক র‍্যাগ-৪১
লেখার আকার

22359204_1703378023037207_1571518539_n

মিটফোর্ড হাসপাতাল ও মিটফোর্ড মেডিকেল স্কুল। দেশের অন্যতম প্রাচীন এই মেডিকেল ও চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান পুরান ঢাকার বুড়িগঙ্গার কোল ঘেঁষে গড়ে উঠেছে সেই ১৮৫৮ সালে।৭২ এ বঙ্গবন্ধু শেখ মুজিবের হাত ধরে তা মেডিকেল কলেজে রুপান্তরিত হয়।হাঁটি হাঁটি পা পা করে ২০১৭ এ এসে ৪৫ টি ব্যাচ রঙিন করেছে এই ছোট্ট ক্যাম্পাস আঙ্গিনা।

 

৫ জানুয়ারী ২০১২, সলিমুল্লাহর লাল দালানে অভিষেক ঘটে ৪১ তম ব্যাচের।তারপর থেকে কি একাডেমিক, কি সাংস্কৃতিক, সামাজিক,প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক সকল ক্ষেত্রে ৪১ তম ব্যাচের শিক্ষার্থীরা তাদের দৃপ্ত পদচারণার স্বাক্ষর রেখে চলছে যা তাদের জাগতিক ৪১ নামের সাথে বেশ মানিয়ে গেছে।

22386263_1702973189744357_235847335_n

 

আইটেম,কার্ড,টার্ম,প্রফ,ওয়ার্ড,টার্ম,প্রফ এর অধ্যায়গুলো পার করে তারা আজ মেডিকেল শিক্ষাসমাপ্তি তথা চূড়ান্ত পেশাগত পরীক্ষায় অংশগ্রহনের মুখে। চোখেমুখে যে রঙিন স্বপ্ন আর মানবতার মহান ব্রত নিয়ে শুরু হয়েছিলো ৪১ এর পথচলা তা আজ নতুন রুপ পাওয়ার মুখোমুখি। সামনের দিনগুলোতে আর হয়তো ক্যাফেটেরিয়ার চায়ের কাপে এভাবে গল্পের ঝড় উঠবে না।হবে না লেকচারে হঠাৎ ঘুমিয়ে যাওয়া।অলির ক্যান্টিনের গান আর অবকাশের খিচুড়ি ও খাবে অন্য কেউ। ডাইনিং এর আণুবীক্ষণিক সাইজের মুরগী আর পানির চেয়েও তরল ডাল চেখে দেখা হবে না।হবে না ছাদ থেকে বুড়িগঙ্গায় রাতের সৌন্দর্য উপভোগ।বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ও অংশগ্রহনের যোগ্যতা হারাতে হবে।লাইব্রেরি আর রিডিং রুমে খুনসুটিময় পড়া আর খুঁটিনাটি ভালবাসাগুলো ও ব্যস্ততার চাপে রঙ হারাবে।

 
22386636_1702971856411157_1202630039_n

সবই হবে নতুন দিনের নতুন স্বপ্নের আহবানে আর সেটি হলো পরিপূর্ন ডাক্তার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত হবার আহবান। আর এই স্মৃতিগুলোকে ধরে রাখার নিমিত্তে গত ৫,৬,৭ অক্টোবর জাগতিক ৪১ এর শিক্ষার্থীরা আয়োজন করেছিলো ৩ দিন ব্যাপী র‍্যাগ।

প্রথমদিনে রঙ উৎসব,২য় দিনে আতশবাজি,কনসার্ট আর ডিজে আর তা শেষ হয়েছে একটি চমৎকার নৈভোজের  মাধ্যমে। স্বপ্নময় রঙিন হোক তাদের এ একনিষ্ঠ পথচলা।

 

“ভালো থাক ক্লাসরুম কবিতার পাতা হয়ে, SSMC এর স্মৃতিতে ৪১ অমর হয়ে”

তথ্য : রাসেল মাহমুদ
ছবি  ঃ সৌমিক হাসান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।