মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ৭ নভেম্বর ২০২৬২৩ কার্তিক ১৪৩৩ · ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

রংপুর প্রাইম মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, দাবি ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামের

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২০ মার্চ ২০২০, ৩:১৫ · ১ মিনিটে পড়ুন
রংপুর প্রাইম মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, দাবি ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামের
লেখার আকার

২০ মার্চ, ২০২০ ইং

করোনাভাইরাসের ঝুঁকি মোকাবেলায় নিজেদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কর্মবিরতি পালন করেছেন রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকগণ। ইন্টার্ন ডক্টর সোসাইটির ডাকে গত, ১৮ ই মার্চ (বুধবার) সকাল থেকেই তাঁরা কর্মবিরতিতে যান। তাঁদের অভিযোগ, চিকিৎসকদের জন্য ন্যূনতম নিরাপত্তার কোনো ব্যবস্থা করা হয়নি। ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম নেই তাই তাঁরা এর প্রতিবাদ স্বরূপ ও নিজেদের সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে কর্মবিরতি পালন করেছেন।

এ ব্যপারে ইন্টার্ন ডক্টর সোসাইটির সভাপতি ডা. হোসাইন আল-আমিন বলেন, “করোনা,নামে ছোট হলেও কাজে ভয়ংকর। আর এটা মোকাবেলায় ডাক্তারদের সুরক্ষিত রাখা সবচেয়ে বেশি জরুরি। ডাক্তারদের জীবন খেলনা নয়। তাই আমরা
নিজেদের নিরাপত্তার দাবীতে সুরক্ষার জন্য কাজে বিরতি দিয়েছি এবং ২৪ ঘন্টার মধ্যে তা পাওয়ার (Personal Protective Equipment) দাবি রাখি।”

২৪ ঘন্টার মাঝে পুরোপুরি না হলেও কর্তৃপক্ষ তাদের দাবির অনেকাংশেই পূরণ করেন, বাকি দাবি পূরণের আশ্বাস দেন এবং তাদের কাজে ফিরতে উৎসাহিত করেন।

ইন্টার্ন ডাক্তারগন কর্তৃপক্ষের আশ্বাসের ওপর ভিত্তি করে তাদের স্ব স্ব কর্মে ফেরেন। আগামীকালের ভিতরে তাদের দাবি পুরোপুরি বাস্তবায়িত না হলে আবারো তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন বলে জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।