মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ · ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

স্যার সলিমুল্লাহ মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

Platformপ্রকাশ: ২১ মার্চ ২০২০, ৫:০৯ · ১ মিনিটে পড়ুন
স্যার সলিমুল্লাহ মেডিকেলে  ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
লেখার আকার

২১শে মার্চ,২০২০: চলমান করোনা (COVID-19) সংক্রমণ প্রতিরোধ করতে চিকিৎসকদের জন্য ন্যূনতম পরিমাণ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে না পারায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সকল ইন্টার্ন চিকিৎসকগণ আজ ২১শে মার্চ, ২০২০ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য সেবা প্রদান থেকে বিরত থাকবেন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদের পক্ষ থেকে এ ঘোষণাটি আজ জানানো হয়।

এর আগে বর্তমান করোনা পরিস্থিতিকে সামনে রেখে চিকিৎসকদের সুরক্ষার বিষয়টি হাসপাতালটির পরিচালক মহোদয়, ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদ রশীদকে অবহিত করা হলে তিনি আশ্বাস দেন, এ বিষয়টি তিনি দেখবেন এবং মাস্ক, গ্লাভস ছাড়াও প্রয়োজন হলে PPE এর ও ব্যবস্থা করবেন। কিন্তু পরবর্তীতে চিকিৎসকদের জন্য ন্যূনতম পরিমাণ সুরক্ষা প্রদানে তিনি ব্যর্থ হওয়ায় এমন পরিস্থিতিতে ইন্টার্নদের পক্ষে আর সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক/সজীব কুমার ঘোষ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।