মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

চিকিৎসকদের জন্য PPE ব্যাংক

Platformপ্রকাশ: ২১ মার্চ ২০২০, ৮:০০ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসকদের জন্য PPE ব্যাংক
লেখার আকার

২১ মার্চ ২০২০: কোভিড-১৯ ভাইরাসটি সারাবিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে সারাবিশ্বে এই ভাইরাসের প্রাদুর্ভাবে মারা গেছেন ১১,২৯৯ জন এবং আক্রান্ত হয়েছেন ২,৭২,০৪২ জন। বাংলাদেশে সর্বপ্রথম ৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত তিনজন রোগী শনাক্ত করা হয়। অদ্যাবধি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২০ জন এবং মারা গেছেন ১ জন।

করোনা বিশ্বমহলে মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার পর থেকেই চিকিৎসকমহল থেকে পর্যাপ্ত সংখ্যক PPE (পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট) সরবরাহের দাবি জানানো হয়ে আসছিলো। সম্প্রতি সম্মানিত চিকিৎসকবৃন্দের জন্য PPE সংগ্রহ করে তা সামগ্রিক সমন্বয় করার প্রয়োজনীয়তা অনুভব করে PPE ব্যাংক খোলা হল।

PPE ব্যাংকের উদ্দেশ্য
১. সম্মানিত চিকিৎসকবৃন্দ, দেশবাসী, দেশের বাহিরে অবস্থানরত ব্যক্তিবর্গের সাহায্য নিয়ে PPE ব্যাংক গড়ে তোলা।
২.বিভিন্ন হেলথ কেয়ারে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত PPE সামগ্রী সরবরাহ করা।
৩. বিভিন্ন হাসপাতালগুলোতে PPE এর পর্যাপ্ত সরবরাহের সম্ভাব্যতা যাচাই করে স্বাস্থ্য অধিদপ্তরকে তথ্য সরবরাহ করা।
৪. বেসরকারি পর্যাযে কর্মরত চিকিৎসকদের জন্য পর্যাপ্ত পিপিই সরবরাহ নিশ্চিত করা।

প্রসেস
১. PPE সামগ্রী ক্রয়ের জন্য প্রয়োজনীয় ফান্ড জোগাড় করা।
২. PPE সরবরাহে ইচ্ছুক সকল সংগঠন থেকে প্রাপ্ত সামগ্রীর একটি তালিকা তৈরি করা।
৩. প্রাপ্ত তালিকা থেকে একটি গুগল ফর্ম তৈরি করা।
৪. চাহিদা অনুযায়ী সত্যতা যাচাই করে হেলথ সেন্টার গুলোতে PPE সরবরাহ করা।
৫. করোনা ঝুঁকিগ্রস্ত এলাকায় চিকিৎসকদের PPE সরবরাহ নিশ্চিত করা।

যেকোন প্রয়োজনে যোগাযোগ –
01515667970- ডা. সুমিত সাহা
017580000547 – ডা. জয় কুন্ডু

সাহায্য পাঠাবার জন্য-
01515667970 – বিকাশ ও রকেট
017580000547 – রকেট

সকলের সার্বিক সহায়তা কাম্য।

স্বত্ব- প্ল্যাটফর্ম
কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ (১৯-২০)
প্ল্যাটফর্ম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।