মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে এন্টিবায়োটিক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ৩:৪৯ · ২ মিনিটে পড়ুন
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে এন্টিবায়োটিক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত
লেখার আকার

গত ১২ জানুয়ারি,২০২০ খ্রীস্টাব্দ বিকেল ৩ ঘটিকায় রংপুর মেডিকেল কলেজ প্রাঙ্গণে প্ল্যাটফর্ম রংপুর জোনের এন্টিবায়োটিক সচেতনতা প্রোগ্রাম শুরু হয়।

এরই ধারাবাহিকতায় গত ১৪ জানুয়ারি, ২০২০খ্রীস্টাব্দ থেকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ,রংপুরের এন্টিবায়োটিক সচেতনতা সম্বলিত কার্যক্রম শুরু হয়।
এতে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আফরুজা বুলবুল আখতার ম্যামের হাতে এন্টিবায়োটিক সচেতনতা ফেস্টুন এবং লিফলেট তুলে দিয়ে প্রোগ্রাম উদ্ধোধন করা হয়।

 

পরবর্তিতে একে একে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের সম্মানিত অধ্যাপক ডাঃ সৈয়দ মামুন স্যার, সম্মানিত অধ্যাপক ডাঃ মতিউর রহমান স্যার, সম্মানিত অধ্যাপক ডাঃ শামসুজ্জামান স্যার, সম্মানিত অধ্যাপক ডাঃ শাহ্ আহসানুল ইমরান স্যার, সম্মানিত অধ্যাপক ডাঃ শাহ্ তানজিনা সুপ্তা ম্যাম ও সম্মানিত প্রভাষক ডাঃ তানজিমুল ইসলাম স্যারের হাতে ফেস্টুন এবং লিফলেট তুলে দেওয়া হয়।

পরবর্তিতে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকে এন্টিবায়োটিক ব্যবহারে সচেতনা সংবলিত তথ্যবহুল ব্যানার স্থাপন করা হয়। এরপরে কলেজ ক্যাম্পাস,হসপিটাল, মেডিকেল পূর্বগেট, পাশ্ববর্তী পাবলিক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে এন্টিবায়োটিকের কাজ, যত্রতত্র ব্যবহার, প্রভাব সম্বলিত সচেতনা পোস্টার লাগানো হয়। মেডিকেল পূর্বগেটের ফার্মেসিশপগুলোর বৃহৎ অংশের মাঝে সচেতনতা লিফলেট বিতরণ এবং এন্টিবায়োটিকের ব্যবহার সম্পর্কে বুঝিয়ে দেওয়া হয়।

সামগ্রীক আয়োজন সঞ্চালনে উপস্থিত ছিলেন দুর্জয় কুমার রায়(সাধারণ সম্পাদক রংপুর জোন), আবু আল ফয়সাল(যুগ্ম সাধারণ সম্পাদক রংপুর জোন),আফশানা ইসলাম রোজা(সহকারী জনস্বাস্থ্য,গবেষণা ও সমাজসেবা সম্পাদক রংপুর জোন) ও আর.সি.এম.সি ১০ম ব্যাচের আফসানা তালেব মনি,রওশন জাহান পুষ্প, মোহাম্মদ নকিব ও আকিদ আনাম সিদ্দিকী।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।