মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

যুক্তরাষ্ট্রে সেল্ফ কোয়ারেন্টাইনে সাকিব আল হাসান

২৩ মার্চ, ২০২০ ইং

বর্তমান সময়ে করোনা ভাইরাস এক মহা আতঙ্কের নাম। বিশ্বব্যপী এর সংক্রমণ মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। সংশয়ের বাইরে নেই বাংলাদেশেও, এই ভাইরাসের প্রভাব এখন ক্রমশ ঊর্ধ্বগামী।

এমত অবস্থায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত স্ত্রী-সন্তানের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে সেখানে পাড়ি জমিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।কিন্তু সেখানে গিয়েও পরিবারের সাথে দেখা করার সুযোগ হয়নি সাকিবের। বিমানবন্দর থেকে সরাসরি গিয়ে উঠেছেন একটি হোটেলে। বর্তমান সঙ্কটময় পরিস্থিতির কারণেই সতর্কতাস্বরূপ করোনা বিষয়ক নিয়মকানুন পালনের অংশ হিসেবে নিজেকে রেখেছেন সেলফ কোয়ারেন্টাইনে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেইজ থেকে একটি ভিডিও বার্তায় বিশ্বসেরা অলরাউন্ডার নিজেই জানিয়েছেন এসব তথ্য।

স্ত্রী-সন্তান ও পরিজনের সঙ্গে এখনই দেখা না করে নিজেকে ১৪ দিন স্বেচ্ছায় নির্বাসনে রাখার সিদ্ধান্ত নেওয়া সাকিব তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে বলেনঃ

“আমি মাত্রই যুক্তরাষ্ট্র এসে পৌঁছলাম। যদিও প্লেনে সবসময় একটা ভয় কাজ করেছে, একটু হলেও। তার পরও চেষ্টা করেছি, যতটা সম্ভব পরিচ্ছন্ন থাকা যায়, নিজেকে কীভাবে জীবাণুমুক্ত রাখা যায়। যুক্তরাষ্ট্রে এসে আমি সোজা একটি হোটেল রুমে উঠেছি।
ওদেরকে (পরিবারকে) আমি অবগত করেছি যে এখানে থাকব কিছুদিন। যেহেতু ফ্লাই করে এসেছি, একটু হলেও ঝুঁকি আছে। তাই আমি নিজেকে আইসোলেটেড করে রেখেছি। আমার বাচ্চার সঙ্গেও দেখা করিনি। যদিও এটা আমার জন্য কষ্টের, তার পরও মনে হয়েছে, সামান্য এই ত্যাগটুকু করতে পারলে অনেক দূর এগোতে পারব।”

প্রবাসী যারা বাংলাদেশে এসেছেন তাদের কোয়ারেন্টাইন নিয়ম মেনে চলার অনুরোধ জানিয়ে সাকিব বলেনঃ

“যদি কেউ বিদেশ থেকে ফিরে থাকেন, তাহলে অবশ্যই নিজেকে ঘরে রাখতে হবে। আত্মীয়-স্বজন ও বাইরের মানুষ যেন আপনার সঙ্গে এসে দেখা করতে না পারে। ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে, যা খুবই জরুরী।
যারা বিদেশ থেকে এসেছেন, তাদের সবারই ছুটি কম থাকে। তারা চান আত্মীয়দের সঙ্গে দেখা করতে, ঘোরাফেরা করতে, আড্ডা দিতে কিংবা কোনো অনুষ্ঠানে একত্রিত হতে। যেহেতু সময় আমাদের অনুকূলে নয়, আমি সবাইকে অনুরোধ করব নিয়মগুলো মেনে চলতে। সামান্য এই ত্যাগ পারে আমাদের পরিবারকে বাঁচিয়ে রাখতে, সুস্থ্য রাখতে, নিজেদেরও সুস্থ্য রাখতে। আশা করি সবাই কথাগুলি শুনবেন ও মেনে চলার চেষ্টা করবেন।”

প্রাণঘাতী সংক্রামক এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া পদক্ষেপ মেনে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সাকিব। তিনি তার বার্তায় সাবান দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, হাঁচি বা কাশি দেওয়ার সময় সঠিক শিষ্টাচার মেনে চলার বিষয়ে গুরুত্ব দিয়েছেন। চেহারায় কিছুটা ক্লান্তির ছাপ লক্ষ্য করা গেলেও তিনি কথা বলেছেন আত্মবিশ্বাসের সঙ্গে। তিনি ভিডিও বার্তার মাধ্যমে দেশের মানুষকে প্রাণঘাতি ভাইরাসের বিপক্ষে লড়াইয়ের অনুপ্রেরণা জোগান।

শেষে তিনি কাউকে আতঙ্কিত না হতে বা আতঙ্ক না ছড়ানোর অনুরোধ জানান। তিনি বলেন, অনেকেই তিন-চার-পাঁচ দিনের খাবার সংগ্রহ করে রাখছেন। আমার ধারণা, খাবারের ঘাটতি কখনোই হবে না ইনশাআল্লাহ। আমরা কেউ না খেয়ে মারা যাব না।

 

নিজস্ব প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।