মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

যুক্তরাষ্ট্র প্রবাসী ৪ চিকিৎসকের চেষ্টায় ৭০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা পাবে বাংলাদেশ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৪ জুন ২০২১, ৮:২৯ · ২ মিনিটে পড়ুন
যুক্তরাষ্ট্র প্রবাসী ৪ চিকিৎসকের চেষ্টায় ৭০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা পাবে বাংলাদেশ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ই জুন, সোমবার, ২০২১

প্রবাসীর চার চিকিৎসক এর ব্যাক্তিগত চেষ্টায় যুক্তরাষ্ট্র থেকে ৭০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। বাইডেন প্রশাসন এরই মধ্যে ১০ লাখ ডোজ টিকা দেওয়ার কথা দিয়ে নিশ্চিত করে চিঠি দিয়েছে। বাকি ৬০ লাখ ডোজ টিকা শিগগিরি পাওয়া যাবে।

যুক্তরাষ্ট্র প্রবাসী এই চার চিকিৎসকরা বলেছেন, “দেশপ্রেম আর দায়িত্ববোধ থেকেই বেঁচে যাওয়া টিকা পাওয়ার চেষ্টা চালিয়ে সফল হয়েছেন তাঁরা।” এ উদ্যোগে ১০লাখ টিকা আসা এই মাসেই।

অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা পেতে ভারতের সেরাম ইন্সটিটিউট এর সঙ্গে চুক্তি করার কিছুদিনের মধ্যেই অনিশ্চয়তায় পড়ে যায় এই টিকা পাওয়া। সেটা কেটে গেলে উপহার এবং কেনা মিলিয়ে ৭০ লাখ ডোজ টিকা পায় বাংলাদেশ। তা দিয়ে ‘গণটিকা দান কর্মসূচী’ পালন শুরু করলেও ভারতের করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করলে টিকা রপ্তানি বন্ধ করে দেয় দেশটি। ফলে দুই ডোজের এক ডোজ নিয়ে অপেক্ষায় আছেন বাংলাদেশের প্রায় ১৫ লাখ মানুষ।

এ অবস্থায় টিকা পাওয়ার জন্য শুরু হয় নানামুখী তৎপরতা। তার মধ্যে যুক্তরাষ্ট্রের হাতে থাকা উদ্বৃত্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা থেকে ২০ লাখ ডোজ চেয়ে চিঠি দেয় বাংলাদেশ।

এরই মধ্যে এক অনন্য উদ্যোগ নেন যুক্তরাষ্ট্রে বসবাসরত চারজন প্রথিত চিকিৎসক। ইউনিভার্সিটি অফ নেভাদা প্রোগ্রাম ডিরেক্টর, হৃদরোগ বিশেষজ্ঞ, ডা. চৌধুরী হাফিজ আহসান এর নেতৃত্বে বাইডেন প্রশাসন এর কাছে দেশের জন্য কো-ভ্যাক্স এর বাইরে টিকা চান তাঁরা। বাকি তিনজন হলেন- ডা. জিয়াউদ্দীন আহমেদ সিদ্দীক, ডা. মাসুদুল হাসান, ডা. মাহমুদ হাসান বাপ্পী।

ইউনিভার্সিটি অফ নেভাদা প্রোগ্রাম ডিরেক্টর, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. চৌধুরী হাফিজ আহসান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এর ঘনিষ্ঠ সিনেটর ক্যাথরিন এর ব্যক্তিগত চিকিৎসক। তাঁর মাধ্যমেই দাবি পৌঁছানো হয় বাইডেন প্রশাসন এর কাছে। এরই মাঝে মিলে গেছে ইতিবাচক সাড়া।

অপরদিকে পররাষ্ট্র মন্ত্রী বৃহস্পতিবার এক অনুষ্ঠানে টিকাবৃত্তে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন উদ্যোগকে সাধুবাদ জানান।

জুন এর শেষ নাগাদ ব্যক্তি উদ্যোগে পাওয়া এই টিকার প্রথম চালান প্রধানমন্ত্রীর হাতে তুলে দিবেন এই চারজন চিকিৎসক।

নিজস্ব প্রতিবেদক
সানজানা জামান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।