যাত্রা শুরু করলো প্ল্যাটফর্ম-গ্রীন লাইফ মেডিকেল কলেজ ইউনিট
প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৮ আগস্ট ২০১৭, ১২:১০ · হালনাগাদ: ২৯ আগস্ট ২০১৭ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার
গত ২৭ শে আগস্ট রবিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো Platform GMC- unit। গ্রীন লাইফ মেডিকেল কলেজের প্রফেসর এ এইচ এম আহসানউল্লাহ লেকচার গ্যালারীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময়ে বক্তব্য রাখেন ডাঃ যুবায়ের মুমিন, প্ল্যাডমিন ও রিসার্চ উইং কো-অর্ডিনেটর। ডাঃ আসিফ উদ্দীন খান, প্ল্যাডমিন ও সাংগঠনিক সম্পাদক। ইশ্রাত জাহান মৌরি,
প্ল্যাডমিন ও সভানেত্রী। ডাঃ নুরুল হুদা খান রোদ্দুর,
মডারেটর। ডাঃ আদনান বিন আখতার, প্ল্যাডমিন ও অর্থ বিষয়ক উপদেষ্টা। ডাঃ মারুফুর রহমান অপু,
প্ল্যাডমিন ও সহ-প্রতিষ্ঠাতা। ডাঃ আহমেদুল হক কিরণ, প্ল্যাডমিন ও সহ-প্রতিষ্ঠাতা এবং ডাঃ মোহিবুর হোসেন নীরব, প্ল্যাডমিন ও প্রতিষ্ঠাতা। তাদের বক্তব্যে উঠে আসে প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা কালীন বিভিন্ন স্মৃতি এবং বর্তমানে প্ল্যাটফর্মের অবস্থান ও এর কার্যকলাপ। বাংলাদেশের সকল ডাক্তারদের একত্রকরণ এবং ডাক্তার ও উঠতি ডাক্তারদের বিভিন্ন সমস্যা দূর করতে প্ল্যাটফর্ম পরিবার সদা জাগ্রত। তারই ফল স্বরূপ গঠিত হয়েছে সবচেয়ে বড় Platform GMC- unit.
.
Platform GMC- unit এ মোট ১১ টি উইং রয়েছে।উইং গুলো হল একাডেমীক, রিসার্চ, নিউজ পেপার পাবলিকেশন, কালচারাল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, টেকনিক্যাল, মিডিয়া, আইডিয়া এন্ড শেয়ারিং, সোশ্যাল এক্টিভিটিস এবং ব্লাড ডোনেশন উইং। প্রথম থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত শিক্ষার্থী এতে কাজ করছে। প্রতি বর্ষ অনুযায়ী শিক্ষার্থীদেরকে পাঁচটি গ্রুপে ভাগ করে দেয়া হয়েছে। প্রতি গ্রুপে ২ জন করে রিপ্রেজেন্টেটিভ আছে যারা গ্রুপের দিক নির্দেশনা দিবে। একাডেমীক টিমে মোট ৪৮ জন শিক্ষার্থী রয়েছেন। তাছাড়া রিসার্চ টিমে প্রায় ৩০ জন শিক্ষার্থী কাজ করছেন। বর্তমানে নিউজ পেপারের জন্য লেখা জমা নেয়ার কাজ চলছে।
.
অনুষ্ঠান আয়োজন ও পরিচালনায় ছিলেন গ্রীন লাইফ মেডিকেল কলেজের প্ল্যাডমিন ফারিজ শেইখ।
.
Platform GMC- unit এর সকল সদস্যকে প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা।
নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…
শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…
বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…