মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ভাবনা

যা ঘটেছিল, যা এসেছে

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৩ এপ্রিল ২০১৪, ৫:৫৭ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

লেখকঃ ডাঃ মারুফুর রহমান অপু (HMO, DMCH)

১) দেশের সর্বোচ্চ পর্যায়ের একটি হাসপাতাল বারডেমে “ভুল চিকিৎসার” অভিযোগে ৫০-৬০জন লোক মিলে পুলিশি প্রভাব খাটিয়ে ৩-৪ঘন্টা ধরে ডাক্তারদের মারধোর, মহিলা ডাক্তারকে টয়লেট ভেংগে বের করে কমোডে মাথা থেতলে দেয়া!

BIRDEM press realease
BIRDEM press realease

গণমাধ্যমে খবর: ভুল চিকিৎসার অভিযোগ থেকে বাচতে ডাক্তারদের ধর্মঘট নাটক। রোগীদের দূর্ভোগ!

২) কোন প্রকার অনুমতি ব্যাতিত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিনের অধ্যাপক ও বিভাগীয় প্রধানের রুমে ঢুকে “ভুল চিকিৎসা” ধরতে যেয়ে স্যারের কলার ধরা এবং অপমান করে ভিডিও ফুটেজ গ্রহন। ততক্ষনে বাকি ডাক্তারেরা জানতে পেরে সাংবাদিকের ক্যামেরাসহ আটক। ডিরেক্টরের প্রহরায় তাদের অবস্থান এবং আরো সাংবাদিকের আগমন। টিভিতে নিউজ- “খবর সংগ্রহ করতে যেয়ে সাংবাদিক প্রহৃত” ফলে সাংবাদিকদের সাথে তরুন ডাক্তারদের হাতাহাতি ক্যামেরা ভাংচুর। সাংবাদিক কর্তৃক ডাক্তারদের বিরুদ্ধে মামলা। সলিমুল্লাহ মেডিকেলের সর্বস্তরের ডাক্তারদের মানব বন্ধন।

Human Chain by Mitford Doctors
Human Chain by Mitford Doctors

গণমাধ্যমে খবর: খবর সংগ্রহ করতে যেয়ে সাংবাদিকদের প্রহার করেছেন চিকিৎসকেরা
(অধ্যাপককে অপমান করার অংশটি চেপে যাওয়া হল)

৩) রাজশাহী মেডিকেল কলেজে তথাকথিত “ক্রিটিক্যাল” রোগীর চিকিৎসা পদ্ধতি নিয়ে রোগী ও সাংবাদিকের অসন্তোষ। পুলিশ প্রহরায় সাংবাদিক ও রোগীর লোক কর্তৃক তিনজন ডাক্তারকে মেরে মাথা, নাক ফাটিয়ে দেয়া। বাকি ডাক্তারেরা টের পেয়ে সাংবাদিকদের সাথে ডাক্তারদের মুখোমুখি সংঘর্ষ। হামলার প্রতিবাদে ইন্টার্নী ডাক্তারদের ধর্মঘট।

গণমাধ্যমে খবর: ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, প্রতিবাদ করতে যেয়ে সাংবাদিকদের মারধোর করলেন সন্ত্রাসী ডাক্তারেরা!
( উল্লেখ্য সেই কথিত মৃত রোগী এখনো হাসপাতালে বসে নিজের মরে যাওয়ার খবর পড়ছে!)

Rajshahi Medical Yellow Journalism
Rajshahi Medical Yellow Journalism

৪) সলিমুল্লাহ মেডিকেলে সাংবাদিকদের হামলার অভিযোগে ডিরেক্টরসহ ৫জন ইন্টার্নী চিকিৎসকের বিরুদ্ধে মামলা। এর মাঝে দুজন ঘটনাস্থলে উপস্থিতই ছিলেন না!

৫) খবরে প্রকাশ: রাজশাহী ইউনিভার্সিটির উপাচার্য সাংবাদিকদের উপর হামলার অভিযোগে ইন্টার্নী চিকিৎসকদের সনদ বাতিল করার ঘোষনা দিয়েছেন।

উপাচার্যের প্রেস রিলিজ: আমি এ ধরনের কোন কথা বলিনি।

প্রিয়  সুশীল সমাজ, এরপরেও কি আপনারা আমাদের কাছে ভুল চিকিৎসা নিতে আসবেন নাকি সাংবাদিকদের কাছে সঠিক চিকিৎসার জন্য যাবেন?
এখনো কি সময় হয়নি এসব জন্ডিসে আক্রান্ত মিডিয়া বর্জন করার?

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

নিরাপদ চিকিৎসা কর্মস্থল নিয়ে চিকিৎসকদের অভিমত

প্ল্যাটফর্ম নিউজ, ৩০ নভেম্বর ২০২০, সোমবার আজ ৩০ নভেম্বর ২০২০ "চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল দিবস"। ২০১৯ সাল থেকে এই দিনটিকে "নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস" হিসেবে পালন করা হয়। এই দিবসটি পালন করার পিছনে রয়েছে অনেক মর্মান্তিক ইতিহাস। ৩০ নভেম্বর ২০১২ সালের…

৩০ নভেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

সন্তানের সঠিক বিকাশের জন্য প্রয়োজন নিয়ন্ত্রিত স্বাধীনতা

প্ল্যাটফর্ম নিউজ, ২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার ডা. আজাদ হাসান সিওমেক ২১ ব্যাচ টিন এইজড কিডসদের সঠিক ভাবে গড়ে তুলতে পারাটা আসলে বর্তমানে অভিভাবকগণের জন্য রীতিমতো চ্যালেঞ্জিং বা খুব দূরূহ ব্যাপার। কিশোর-কিশোরীদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ বেশ জটিল সমীকরণের বিষয়। এই বয়সের ছেলেমেয়েরা…

২২ অক্টোবর ২০২০বিস্তারিত পড়ুন

২টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।