মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ভাবনা

হেলথ ক্যাম্প-১ আনন্দীপুর, ময়মনসিংহ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩ মে ২০১৪, ৫:৪৪ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

 

লেখকঃ ডাঃ মোহিব নীরব
10291055_793760340634397_1874275387643703380_n

হঠাৎ করেই তার দু’চোখে যেন আলো জ্বলে উঠলো ।
“সত্যি আপনি সত্যিই যাবেন আমাদের আনন্দীপূরে”?
‘হ্যাঁ শুধু আমি না আমার সাথে “প্ল্যাটফর্ম” থেকে ডাক্তাররা যাবে,স্টুডেন্টরাও যাবে” ।1609714_793403860670045_2074150448253303982_n
10253920_793403874003377_8054123162296101709_n11960_793403840670047_5708005201236709980_n10307225_793411997335898_287712661680730223_n10252031_793412020669229_6363388094127218389_n1506567_793410334002731_6867654108428712820_n10156104_793408977336200_6323259091898506581_n1660513_793409864002778_2269724121339212145_n10155268_793425684001196_2066709208675251361_n
10151358_793396804004084_499210582682874628_n
“জানেন ভাইয়া প্রথম হেলথ ক্যাম্পের আগে সারা জীবনে এক বারও ডাক্তারের কাছে যায় নি এমন অনেক মানুষ আমাদের গ্রামে ছিলো” ।
কথা হচ্ছিলো Md.Saleh Mohammad Regan এর সাথে । পেশায় ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার রিগান গল্প শোনাচ্ছিলেন-একদিন গ্রামের একজন তার কাছে পরামর্শ চাইতে এসেছিলো শারীরিক অসুস্থতার বিষয়ে । ছুটি কাটাতে গ্রামে আসা রিগান তখনই তার চিকিৎসক বন্ধুদের কোন এক ছুটিতে একসাথে গ্রামের এই মানুষগুলোকে একবার দেখে যাবার প্রস্তাব করে । স্কুলের সেই বন্ধুদের এতদিনের হৃদ্যতা জন্ম দেয় “বাগানবাড়ি স্বাস্থ্য সেবা কার্যক্রম”এর যার অর্থায়ন,ব্যবস্থাপনা করে রিগানের নন মেডিকেল ও চিকিৎসক বন্ধুরা । রিগানের বন্ধু , একজন প্ল্যাটফর্মিয়ান সুলেখক মাহবুব ময়ূখ রিশাদ এবারের হেলথ ক্যাম্পে যাবার প্রস্তাব করলে প্ল্যাটফর্মিয়ানদের উৎসাহ এবং আগ্রহে গতকাল ২মে ব্রহ্মপুত্র নদ পার হয়ে ময়মনসিংহের চরখরিচা আনন্দীপুর গ্রামে হেলথ ক্যাম্পে ঘুরে আসলাম আমরা কয়েকজন প্ল্যাটফর্মিয়ান । ঢাকা থেকে ডেন্টিস্টসহ, ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এবং কম্যুনিটি বেইজড মেডিকেল কলেজ থেকে মোট ১৪ জন । বাংলাদেশের অন্যতম পুরাতন শহর ময়মনসিংহ দেখা, নৌকায় ব্রহ্মপুত্র নদ পার হওয়া আর মাটির রাস্তায় মোটর সাইকেলের রুদ্ধশ্বাস রাইডের পর ঘন্টা তিনেক রোগী দেখার অসাধারণ অভিজ্ঞতা নিয়ে ফিরেছি । গ্রামের মানুষ যে কৃতজ্ঞতা নিয়ে আমাদের আতিথেয়তা দিয়েছে তা মনে রাখার মত । সারাদিনে ৫০০-৬০০রোগীর সেবা দেয়া হয় এ নিয়ে তৃতীয় বারের মত আয়োজিত বিনামূল্যের হেলথ ক্যাম্পে । হেলথ ক্যাম্পের আয়োজনের সাথে সম্পর্কিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের যে কোন প্রান্তে আয়োজিত হেলথ
ক্যাম্পে প্ল্যাটফর্মিয়ানদের ডাকা হলে স্বানন্দে হাজির হবার প্রত্যাশায় শেষ করছি আমি ডাঃ মোহিব নীরব ।

ফটো ক্রেডিটঃ Mohammad Mamun Parvez, ৩য় বর্ষ , কম্যুনিটি বেইজড মেডিকেল কলেজ, ময়মনসিংহ
(বিদ্রঃ ছবিগুলো রোগীদের অনুমতিক্রমে তোলা) [metaslider id=175]

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

নিরাপদ চিকিৎসা কর্মস্থল নিয়ে চিকিৎসকদের অভিমত

প্ল্যাটফর্ম নিউজ, ৩০ নভেম্বর ২০২০, সোমবার আজ ৩০ নভেম্বর ২০২০ "চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল দিবস"। ২০১৯ সাল থেকে এই দিনটিকে "নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস" হিসেবে পালন করা হয়। এই দিবসটি পালন করার পিছনে রয়েছে অনেক মর্মান্তিক ইতিহাস। ৩০ নভেম্বর ২০১২ সালের…

৩০ নভেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

সন্তানের সঠিক বিকাশের জন্য প্রয়োজন নিয়ন্ত্রিত স্বাধীনতা

প্ল্যাটফর্ম নিউজ, ২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার ডা. আজাদ হাসান সিওমেক ২১ ব্যাচ টিন এইজড কিডসদের সঠিক ভাবে গড়ে তুলতে পারাটা আসলে বর্তমানে অভিভাবকগণের জন্য রীতিমতো চ্যালেঞ্জিং বা খুব দূরূহ ব্যাপার। কিশোর-কিশোরীদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ বেশ জটিল সমীকরণের বিষয়। এই বয়সের ছেলেমেয়েরা…

২২ অক্টোবর ২০২০বিস্তারিত পড়ুন

২টি মন্তব্য

    1. ধন্যবাদ আরো হেলথ ক্যাম্প আসছে কিছু দিনের মধ্যেই ।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।