মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিট উদ্বোধন

Anisur Riadপ্রকাশ: ১৫ জুন ২০২০, ১:০৩ · ১ মিনিটে পড়ুন
ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিট উদ্বোধন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ জুন ২০২০, সোমবার

এবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে করোনা ইউনিট। গত শনিবার বিকেলে ফিতা কেটে ময়মনসিংহ মেডিকেলের করোনা ডেডিকেটেড অংশের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র ইকরামুল হক, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আবুল কাশেম, হাসপাতালের উপপরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. চিত্তরঞ্জন দেবনাথ, সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।


বেশ আগে প্রস্তাব দেওয়া হলেও বিভিন্ন কারণে ময়মনসিংহে করোনা ডেডিকেটেড হাসপাতাল স্থাপন নিয়ে জটিলতা তৈরি হয়। হাসপাতালটির উপপরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান,

“নতুন ভবনের পঞ্চম থেকে অষ্টম তলা করোনা ডেডিকেটেড হাসপাতালের জন্য নির্ধারণ করা হয়েছে। এখানে ১৫০ জন রোগী চিকিৎসা নিতে পারবেন। সাতটি আইসিইউ শয্যা, তিনটি ভেন্টিলেটর ও কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রয়েছে।”

উল্লেখ্য,আজ পর্যন্ত ময়মনসিংহ বিভাগে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৮৬ জনের। মৃত্যু হয়েছে ২০ জনের। ময়মনসিংহ জেলায় আক্রান্তের সংখ্যা ৮৯৭ এবং মৃতের সংখ্যা ১০ জন। পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমন আশঙ্কা থেকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনকে কোভিড-১৯ এর চিকিৎসার জন্য বেছে নেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।