শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ম্যাগনেসিয়াম নিয়ে যত কথা

৩ জানুয়ারি , ২০২০

ম্যাগনেসিয়াম কী?

ম্যাগনেসিয়াম হল শারীরিক সুস্থ্যতার জন্য অন্যতম প্রয়োজনীয় খনিজ উপাদান। স্বাভাবিক পেশী সঞ্চালন ও স্নায়ুবিক কার্যাবলী অক্ষুণ্ন রাখবার জন্য ম্যাগনেসিয়ামের সন্তোষজনক পরিমাণে থাকা জরুরী। কিছু গবেষনায় দেখা গিয়েছে, এটি রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এছাড়াও, আমিষ উৎপাদন, ডিএনএ সংশ্লেষ এবং হাড়ের সুস্থতায় ম্যাগনেসিয়াম অপরিহার্য। স্বাভাবিক খাদ্যতালিকায় ম্যাগনেসিয়াম পাওয়া গেলেও, ঘাটতি পূরণে ম্যাগনেসিয়াম খাদ্যতালিকা সংযোজন হিসেবে গ্রহণ করতে হয়।

ম্যাগনেসিয়ামের মাত্রা কমে যায় কেন?
ম্যাগনেসিয়ামসমৃদ্ধ খাবার কম খাবার ফলে। এছাড়া কোন কারণে রক্তে ম্যাগনেসিয়ামের পরিমাণ কমে যাওয়া বা দীর্ঘস্থায়ী কোন অসুখের কারণে হাইপোম্যাগনেসেমিয়া হতে পারে। সাধারণত অন্ত্রে ম্যাগনেসিয়ামের শোষণ হ্রাস এবং মূত্রের সংগে অধিক হারে নির্গমন ম্যাগনেসিয়াম ঘাটতির কারণ।

ম্যাগনেসিয়াম ঘাটতির লক্ষণগুলো কী কী?
# পেশীতে টান লাগা এবং শিরটান/খিঁচুনি
# মানসিক ব্যাধি
# হাড় ক্ষয়
# উচ্চ রক্তচাপ
# এ্যাজমা
# অনিয়মিত হৃদস্পন্দন

সুস্থ স্বাভাবিক মানুষের ম্যাগনেসিয়াম গ্রহণের মাত্রা কত?
ন্যাশনাল ইন্সটিটিউটস অফ হেলথ অফিস অফ ডায়েটারি সাপ্লিমেন্ট এর তথ্য অনুসারে,একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ সাধারণত ৪০০-৪২০ মি.গ্রা. ম্যাগনেসিয়াম গ্রহণ করতে পারেন।অপরপক্ষে, নারীদের ক্ষেত্রে এর পরিমাণ ৩১০-৩২০ মি.গ্রা.। সাধারণের তুলনায় গর্ভবতী মায়েদের আরো অধিক পরিমাণে গ্রহণ করতে বলা হয়ে থাকে।যুক্তরাষ্ট্রের প্রমাণ খাদ্যতালিকায় মোট প্রয়োজনের তুলনায় ৫০% থাকতে দেখা যায়।মোট জনগোষ্ঠীর অর্ধেকের ই খাদ্যে ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকে।

ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার কোনগুলো?
# সবুজ শাক (পালং শাক,কেইল)
# ফল (কলা,র‍্যাপ্সবেরী,এভোকাডো)
# বাদাম (কাজু,কাঠ ও চীনাবাদাম)
# বীজজাতীয় (কুমড়ো বীজ,সূর্যমুখী বীজ)
# লিগিউম জাতীয় শস্য (শিম,ছোলা,ব্ল্যাকবীন)
# গোটাশস্য (লাল আটা)
ম্যাগনেসিয়ামের অভাব পূরণে খাদ্যতালিকায় এসব খাবার আধিক্য রাখতে হবে।
গবেষণায় দেখা গিয়েছে, গত কয়েক দশকে প্রাকৃতিক খাদ্য থেকে ম্যাগনেসিয়াম গ্রহণের পরিমাণ হ্রাস পেয়েছে,শিল্পায়িত কৃষিব্যাবস্থা এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন এর কারণে। পরিশোধিত শস্য,চর্বি,ফসফেট এবং চিনিযুক্ত খাবার গ্রহণের ফলে এসব জনগোষ্ঠীর মাঝে ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা যায়।ম্যাগনেসিয়ামের ঘাটতিতে সাপ্লিমেন্ট হিসেবে ম্যাগনেসিয়াম ট্যাবলেট গ্রহণ করা উচিৎ।

(সাপ্লিমেন্ট) হিসেবে ম্যাগনেসিয়াম গ্রহণের প্বার্শপ্রতিক্রিয়া গুলো কী?
সাধারণত খাদ্যতালিকায় সংযোজন ম্যাগনেসিয়াম গ্রহণের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে পেটের পীড়া,বমন বা বমিভাব এবং পাতলা পায়খানা হতে দেখা যায়। (প্রায় সব ধরনের ম্যাগনেসিয়াম জোলাপ হিসেবে কাজ করে)।

প্রতিদিন ম্যাগনেসিয়াম সেবন করা যাবে কি?

সাপ্লিমেন্ট হিসেবে ৩৫০ মি. গ্রা. এর বেশি ম্যাগনেসিয়াম গ্রহণের পূর্বে ডাক্তার এবং পুষ্টিবিদের পরামর্শ গ্রহণবাঞ্ছনীয়। ম্যাগনেসিয়ামের বিষক্রিয়া বিরল হলেও কিছু সাপ্লিমেন্ট অধিক পরিমাণ গ্রহণে বমি ও পেট ব্যাথাসহ পাতলা পায়খানা হতে পারে।

ম্যাগনেসিয়াম গ্রহণের প্রকৃষ্ট সময় কোনটি?
ঘুমের সমস্যায় ব্যবহারের ক্ষেত্রে রাতে ঘুমোতে যাবার ১/২ ঘন্টা আগে সেবন করা উচিৎ। কিছু ক্ষেত্রে এটিকে দুইভাগে বিভক্ত করে সকালে ও রাতে সেবন করতে বলা হয়।

ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম একত্রে গ্রহণ করা যাবে কি?
না। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম একত্রে গ্রহণ করবার প্রয়োজন নেই। এমনকি যদি বিপুল পরিমাণে(২৫০ মি.গ্রা.) কোন একটি বা উভয়ই গ্রহণ করার প্রয়োজন হয়,সেক্ষেত্রে দুটি ভিন্ন সময়ে সেবন করা উচিৎ। কারণ এদের একটি অপরটির শোষণে বাধা প্রদান করে।

ম্যাগনেসিয়াম কি মাথাব্যাথা ও অবসাদ কমায়?
মাইগ্রেনের পুণরাবৃত্তি কমাতে ম্যাগনেসিয়াম দারুন সাহায্য করে। তাই,যথেষ্ট পরিমাণে ম্যাগনেসিয়াম গ্রহণ শুধু ভাল স্বাস্হ্যেরই সহায়ক নয়, এটি আপনাকে মানসিক চাপমুক্ত রেখে মাইগ্রেন এবং পেশীর পীড়ন বা শূল বেদনা থেকেও রক্ষা করে।অবসাদগ্রস্ততা এবং দূর্বলতায় অবহেলা না করে চিকিৎসক পরামর্শ নিন।

নিদ্রাহীনতায় ম্যাগনেসিয়ামের ভূমিকা আছে কি?
নিদ্রাহীনতা ম্যাগনেসিয়াম ঘাটতির অন্যতম প্রধান উপসর্গ। ম্যাগনেসিয়াম GABA কে বাড়ায়, যা চিত্তশিথিলকরণের মাধ্যমে নিদ্রা আনয়ন করে।

ম্যাগনেসিয়াম কি চুলের বৃদ্ধিতে সহায়তা করে?
আয়রন ও জিংক যখন চুলের ঔজ্জ্বল্য বাড়ায়,অপরদিকে ম্যাগনেসিয়াম চুলের ফলিকল বৃদ্ধিতে সাহায্য করে। যার ফলে সুস্থ সুন্দর চুলের বৃদ্ধি তরান্বিত হয়। বিশেষজ্ঞদের মতে, ম্যাগনেসিয়াম মানসিক চাপ কমায় যা চুল পড়ার অন্যতম প্রধান কারণ।

ম্যাগনেসিয়াম কি আপনাকে কর্মশক্তি যোগায়?
ম্যাগনেসিয়াম কর্মচাঞ্চল্য বাড়ায়। এটি এডেনোসিন ট্রাইফসফেট (ATP) কে সক্রিয় করে যা কিনা শরীরে শক্তি যোগায়। গবেষকগণ ম্যাগনেসিয়ামের ওজন কমানোর এবং ম্যাগনেসিয়ামের আধিক্যের মাঝে সামঞ্জস্য খুঁজে পেয়েছেন। অপরদিকে, ম্যাগনেসিয়ামের ঘাটতি ইনসুলিনকে প্রতিরোধ করে,যা বহুমূত্র এবং স্থুলতার কারণ।

ম্যাগনেসিয়াম কি ভিটামিন ডি এর সহায়ক-শক্তি রূপে কাজ করে?
গবেষণায় দেখা গিয়েছে যে,ম্যাগনেসিয়াম ভিটামিন-ডি এর অভাবজনিত ঝুঁকিকে অনেকাংশে হ্রাস করে। কম মাত্রায় ম্যাগনেসিয়াম সেবনকারীদের তুলনায় উচ্চ মাত্রায় ম্যাগনেসিয়াম সেবনকারীদের ভিটামিন-ডি এর অভাব কম হয়। খাদ্যতালিকায় ভিটামিন-ডি সংযোজন ব্যক্তির ক্যালসিয়াম এবং ফসফেট এর পরিমাণ বাড়িয়ে দিতে পারে,এমনকি যদিও তারা ভিটামিন-ডি এর অভাবে ভুগে থাকেন।এক্ষত্রে সমস্যা হল, ম্যাগনেসিয়াম পর্যাপ্ত পরিমাণে না থাকলে রক্তনালী তে ভিটামিন-ডি এর জমাটকরণ সংঘটিত হয়। যে সকল রোগীর রক্তে সন্তোষজনক পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে তাদের ক্ষেত্রে ভিটামিন-ডি সাপ্লিমেন্ট কম পরিমাণে প্রয়োজন হয়।পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়াম সেবন ভিটামিন-ডি এর অভাবজনিত ঝুঁকি কমায়, সাপ্লিমেন্টের উপর নির্ভরশীলতা কমায়।

লেখা : ডা. মোহাম্মদ শওকত রায্‌যাক

অনুবাদ : আরাফাত তান্নুম

সোর্স :

https://jaoa.org/article.aspx?articleid=2673882

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।