রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
ছবিঃ সংগৃহীত
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ঘুমানোর সময় কন্ট্যাক্ট লেন্স পরিধানের কুফল

০৯ নভেম্বর, ২০১৯

“আমি প্রতিদিন কন্ট্যাক্ট লেন্স পরেই ঘুমাই এবং আমার কখনোই কোনো সমস্যা হয়নি”-
একজন চক্ষু বিশেষজ্ঞ হিসেবে প্রায়ই রোগীর এমন কথা শোনেন ডা. ফারহান রাহমান। কিন্তু আসলেই কি কন্ট্যাক্ট লেন্স পরে ঘুমালে কোনো সমস্যা হয় না?

ছবিঃ সংগৃহীত

উন্নততর প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে অথবা চশমার প্রতি অনীহা থাকায় দিন দিন কন্ট্যাক্ট লেন্সের জনপ্রিয়তা বেড়ে চলেছে। একটি সমীক্ষা হতে জানা যায় বর্তমানে সমগ্র বিশ্বে প্রায় ১৫০ মিলিয়নের মত মানুষ কন্ট্যাক্ট লেন্স ব্যাবহার করে থাকেন। সেই সাথে বর্তমানে নারীদের সৌন্দর্য্য বর্ধন ও সাজসজ্জার অংশ হিসেবেও ব্যাবহৃত হয় লেন্স। তাই লেন্স ব্যাবহারের যথাযথ নিয়ম সম্পর্কে সকলের অবহিত থাকা বাঞ্ছনীয়। এক্ষেত্রে যাদের দূরদৃষ্টি বা ক্ষীণ দৃষ্টির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ মেনে সর্বদা সঠিক পাওয়ারের লেন্স ব্যবহার করতে হবে। লেন্স ক্রয়ের সময় তা ভালো ব্র্যান্ডের কিনা , মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং প্যাকেটের গায়ে লেখা ব্যবহার বিধি মেনে চলতে হবে। মেয়াদ উত্তীর্ণ লেন্স ব্যাবহার করা থেকে যথাসম্ভব বিরত থাকতে হবে। এছাড়াও ঘুমানোর আগে অবশ্যই পরিহিত লেন্স অপসারণের পরই ঘুমাতে হবে। লেন্স পরিহিত অবস্থায় ঘুমালে চোখের অভ্যন্তরীণ অংশে সিউডোমোনাস নামক এক ধরনের ব্যাক্টেরিয়ার সংক্রমণ হতে পারে। উল্লেখিত ব্যাক্টেরিয়া কেবল কয়েক দিনের ব্যাবধানে ব্যক্তির কর্নিয়ার অংশ ভক্ষণ করে ফেলে এবং বাকি অংশ স্যুপ জাতীয় সাদা বর্ণের মৃত কোষসমূহে পরিণত করে। এমন কি এতে অনেক সময় রোগীর বরণ করতে হতে পারে স্থায়ী অন্ধত্ব । এছাড়াও গুরুতর অবস্থা নিয়ে চিকিৎসকের নিকট আসা রোগীদের ক্ষেত্রে চিকিৎসা হিসেবে যথাযথ এন্টিবায়োটিক ও স্টেরয়েড দেয়ার পরও অনেক ক্ষেত্রেই ব্যক্তির দৃষ্টিশক্তি পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে নাও আসতে পারে ।

তথ্যসূত্র : Vita eye Clinic

ছবিঃ সংগৃহীত
স্টাফ রিপোর্টার/ হৃদিতা রোশনী

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।