রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মেডিসিন ক্লাবের উদ্যোগে কুমিল্লায় খেটে খাওয়া মানুষদের মাঝে ত্রাণ বিতরণ

প্ল্যাটফর্ম নিউজ,
বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার-ঘোষিত লকডাউনে উদ্ভূত পরিস্থিতিতে আর্তের সেবায় অঙ্গীকারবদ্ধ মেডিসিন ক্লাব, কুমিল্লা মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে আজ বুধবার (২৯ এপ্রিল) কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে দরিদ্র, খেটে খাওয়া মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

মেডিসিন ক্লাব- মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিক্ষা ও সমাজসেবামূলক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আর্তমানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর পরিমাণ প্রতি প্যাকেটেঃ
৪.৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ছোলা, ১ কেজি মটর ও
১ কেজি লবণ।

 

সর্বমোট ১০২ টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় ‘মেডিসিন ক্লাব, কুমেক ইউনিট’ এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য মেডিসিনিয়ানেরা উপস্থিত ছিলেন। এছাড়াও দেশের এই ভয়ানক পরিস্থিতিতে সমাজের দুঃস্থ এবং গরীবদের সাহায্যার্থে এগিয়ে এসেছে মেডিসিন ক্লাব, সেন্ট্রাল মেডিকেল কলেজ ইউনিট। সংগঠনটির উদ্যোগে গত ৩ এপ্রিল ১ম ধাপে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ধান্যদৌল গ্রামে ৫০টি পরিবারের মাঝে ৪ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ২ কেজি আলু ও ১ প্যাকেট লবণ বিতরণ করেন। এরপর ২য় ধাপে গত ৫ এপ্রিল নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায় ৩২টি পরিবারের জন্য এক সপ্তাহের খাবার সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু ও ১ কেজি পেঁয়াজ বিতরণ করা হয়।

 

এছাড়াও মেডিসিন ক্লাব, সেমেক ইউনিটের উদ্যোগে গত ২২ এপ্রিল কুমিল্লার কান্দিরপাড় এলাকায় নিম্ন মধ্যবিত্ত মানুষের মাঝে ডা. কামরুল হাসানের উপস্থিতিতে নগদ অর্থ প্রদান করা হয়।

এছাড়াও করোনা মহামারীর এই দূর্যোগপূর্ণ সময়ে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে এগিয়ে এসেছে মেডিসিন ক্লাব, ময়নামতি মেডিকেল কলেজ ইউনিট। সংগঠনটির পক্ষ থেকে কুমিল্লার বারপাড়ায় অসহায় এবং হতদরিদ্র প্রায় ৪০ টি পরিবারের মাঝে বাজার সামগ্রী বিতরণ করা হয়। এসময় মেডিসিন ক্লাব, ময়নামতি মেডিকেল কলেজ ইউনিটের উপদেষ্টাবৃন্দ এবং অন্যান্য মেডিসিনিয়ানেরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।