মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ · ১১ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

মেডিকেল ভর্তি: গুজবে কান না দিতে অভিভাবকদের আহ্বান মন্ত্রীর

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৭, ৩:০০ · ২ মিনিটে পড়ুন
মেডিকেল ভর্তি: গুজবে কান না দিতে অভিভাবকদের আহ্বান মন্ত্রীর
লেখার আকার

মেডিকেল ও ডেন্টাল কলেজের আসছে ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই দাবি করে কোনো ধরনের গুজবে কান না দিতে পরীক্ষার্থীর অভিভাবকদের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম।

বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়েল সভাকক্ষে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক মিটিং শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

পরীক্ষা সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। সে কমিটি প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত মনিটরিং করছে।

“নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের কোনো ধরনের সুযোগ নাই এই পরীক্ষায়।”

প্রশ্নফাঁসের কোনো গুজবে কান না দিতে অভিভাবকদের আহ্বান জানিয়ে নাসিম বলেন, “কোনো কিছু শুনলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।”

গুজবে কান না দিয়ে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশুনা করতে বলেন মন্ত্রী।

আগামী ৬ অক্টোবর সারা দেশের ২০টি কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীর পাঁচটি কেন্দ্র ছাড়াও বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরের ১৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৈঠকে মন্ত্রী জানান, এবার ৮২ হাজার ৮৫৬ জন শিক্ষার্থী মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করেছেন।

এদের মধ্যে ভর্তি পরীক্ষায় যোগ্য বিবেচিত নয় হাজার ৩৪৩ জন দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন।

এর মধ্যে ৩১টি সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন তিন হাজার ৩১৮ জন; আর বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন ছয় হাজার ২৫ জন।

সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন নিয়ে আয়োজিত এ বৈঠকে বৈঠকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ছাড়াও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “অন্যান্যবারের মত এবারও মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের গুজব ছড়ানো হচ্ছে কিনা- তা মনিটরিং করা হবে।”

অন্য বছরগুলোতে যারা গুজব ছড়িয়ে তাদের উপর নজরদারি বাড়ানো বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

সূত্র: বিডিনিউজ ২৪

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।