শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মেঘেরা অন্তরীণ || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ১২ ডিসেম্বর ২০২০, শনিবার

ডা. শুভদীপ চন্দ

পঁচিশ বছর বয়সী যুবকটি বিএমডিসির একটি নাম্বার নিয়ে যখন ছোট রাস্তা পেরিয়ে বড় রাস্তায় উঠলো, সময়টা তখন মধ্যাহ্ন।

ছবিঃ প্রতীকী

পায়ের নিচে পিচগলা গরম তাকে বুঝাচ্ছিল এ পৃথিবীতে শুধু দাঁড়িয়ে থাকাই কত কষ্টকর! জীবন এ পর্যায়ে জানালো পৃথিবী ঠিক গোল নয়, একটু চাপা। এ চ্যাপ্টাকৃতির কারণ গতি। সুতরাং গতি-ই জীবন। তাই ছুটতে হবে। জীবনের ব্যস্ত কক্ষপথে ছুটতে গিয়ে নীতির কক্ষপথ থেকে একটু বিচ্যুতি ঘটলো। এ দেশে এ বড় ঘটনা নয়। কঠিন পরিশ্রমের ফাঁকে চলল পড়ালেখা। ডাক্তারের পরিবার থেকে অভিযোগ উঠলো কাছে না পাওয়ার। সে বুঝালো জীবনের কেবল শুরু, এটিই সময়। এক সময় রেজাল্ট হলো। মিষ্টি বিলানো হলো। সাথে নামের পিছনে কিছু এলফাবেট যুক্ত হলো। পোষ্ট গ্রেডুয়েশনে সুযোগ পেলেন। আচমকা ‘সে’ থেকে ‘তিনি’ তে উত্তীর্ণ ঘটলো। জীবনে একটু স্বাচ্ছন্দ্য আসলো। পাল্লা দিয়ে বাড়লো ব্যস্ততা। নামের পিছনের অক্ষর সব স্থায়ী করার জন্য আরো বেশি শ্রম দিতে লাগলেন। শুক্রবারের ছুটি বাতিল হলো। বহু আগেই বাতিল হয়েছে সরকারি অন্য ছুটি গুলো। পরিবার থেকে আবার অভিযোগ এলো। তিনি বুঝালেন আরেকটু স্বাধীনতা দরকার।
কোন শ্রমই বৃথা যায় না। তিনি শেষ পরীক্ষাতে পাশ করলেন। স্বাধীনভাবে প্র‍্যাকটিস শুরু করলেন।

জীবন ঘড়ি দেখে চলে না, কারণ ওর সেকেন্ডের কাঁটাটাই জীবন। মাঝে মাঝেই শহর ছেড়ে বাইরে যান। সুখ বেঁচে স্বাচ্ছন্দ্য কেনেন। এক দুইবার সবাইকে নিয়ে দেশের বাইর থেকে ঘুরে এলেন। তারপরও পরিবার থেকে অভিযোগ উঠলো তিনি সময় দেন না। তিনি বুঝালেন ‘সব’ তাদের জন্যই করছেন। তিনি জানেন কিভাবে স্বপ্নকে তাড়া করতে হয়। সময়ের সাথে কাছাকাছি পৌঁছে গেলেন। ব্যস্ততার ভিড় তার খাওয়া- দাওয়ার সময়কেও কেড়ে নিল। অর্থের সাথে ক্ষমতাও তিনি পেলেন। দেশের সবচেয়ে অভিজাত এলাকায় বাড়ি কিনলেন। মর্যাদা পেলেন সফল ব্যক্তিত্বের। ছেলেপুলেরা কখন বড় হয়ে বিয়ে করে ফেলেছে তিনি টের পান নি। আজকাল নাতিদের দেখে তাদের শৈশব দেখেন। ভারী আনন্দ হয়। একটু পুষিয়ে নেয়ার চেষ্টা করেন। সময় না দেয়ার অভিযোগ গুলো একদম মিথ্যে মনে হয় না।

শিশু এক চমৎকার খেলনা। এ ভেবেই অনেক আনন্দ ‘একদিন আমরাও এরকম খেলনা ছিলাম!’ আর ছিল কিছু খেলোয়াড়। একান্ত আমাদের জন্য। জীবন নদীর কোন বাঁকে তারা হারিয়ে গেছে! এক সন্ধ্যায় পরিবারের সবাইকে ডাকলেন। বললেন তার দায়িত্ব শেষ। কাল থেকে তিনি পরিবারে আরো বেশি সময় দিবেন, রাতের ডিনার সবাইকে নিয়ে একসাথে করবেন। কিন্তু তার সেই রাতের ঘুম আর ভাঙ্গলো না। সে ছোটকালে ছোটখাটো এক মানুষ ছিলেন ‘দিদা’। সাদা শাড়ি, টকটকে ফর্সা গায়ের রঙ, গুঁজো হয়ে হাঁটতেন। চকির এক কোনায় বসে নিবিষ্টচিত্তে কাঁথায় ফুল ফোটাতেন। ওই একটি সময় চোখে চশমা থাকতো। এক কাঁথা শেষ হলে আরেক কাঁথা। কেন, কার জন্য, কাকে দিবেন- ভাবতেন না। মাঝে মধ্যে ডাকতেন সুঁইয়ে সুতা পরিয়ে দেয়ার জন্য। পাঁচ, সাত বছর আগেকার আরও ছোটবেলার কথা বলার জন্য। লতা- পাতা, ফুল- ফল, মেঘ, গাছ আঁকার জন্য। আমরা তখন ব্যস্ত বার্ষিক পরীক্ষা নিয়ে, বৃত্তি পরীক্ষা নিয়ে। একদিন ফোন আসলো তিনি নেই, মারা গেছেন। তিনি ছিলেনই না ব্যস্ত শিডিউল আর ভরা সিলেবাসে। এখন দেয়ালের ছবিতে নিষ্পলক চেয়ে থাকেন। কালো ফ্রেমে ধুলা জমে। কাঁথাগুলো পুরনো হবার ভয়ে গায়ে দেয়া হয় না। এরজন্য কাঁথার ক্ষয়রোগ অবশ্য থেমে নেই! সুতোয় তোলা ফুলগুলো বিবর্ণ হয়ে যাচ্ছে। জানি আর কয়েক বছর পর স্পর্শ ও স্পর্শানুভূতি দুইই হারাবে। বার্ষিক পরীক্ষা, বৃত্তি পরীক্ষা, রচনালেখা প্রতিযোগিতা- সে কবেই হারিয়েছে।

জীবন দুই দিনের। বর্তমান নিয়ে বাঁচুন। কালকের কথা কে বলতে পারে?

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।