শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মুহূর্তগুলো – ডা. মাহমুদ এইচ ইব্রাহিম

প্ল্যাটফর্ম সাহিত্য সপ্তাহ -১০

” মুহূর্তগুলো “

ডা. মাহমুদ এইচ ইব্রাহিম
ঢাকা মেডিকেল কলেজ

 

টাকা দিলেও ছুটির দিনে কেউ ভোরে ঘুম থেকে উঠাতে পারবে না। দুদিন আগেও তেমনই ছিল চিন্তা ভাবনা। শরীরটাকে বিছানা থেকে টানতে টানতে সেটাই ভাবলাম। আর এখন টাকার প্রলোভন ছাড়াই উঠে যাচ্ছি। টেকনিক্যালি বললে টাকা পাচ্ছি। তবে সেটার পরিমান এত কম, কেউই তাতে লোভে পড়বে কি না সন্দেহ। এই সপ্তাহেই খেটেছি ষাট ঘন্টার উপর। মাসে যদি ২০০ থেকে ২৫০ ঘন্টা কাজ করি, ঘন্টা প্রতি বেতন আসে ৪০ থেকে ৫০ টাকা। নাহ অর্থের লোভে না বরং বলা যায় ঠেলায় পড়ে উঠছি। ডাক্তারি পড়া শুরু থেকে এই পর্যন্ত সব কিছুই তো ঠেলায় পড়ে। এখন ওয়ার্ডে গিয়ে রোগীদের ফলো আপ দিতে হবে, ড্রেসিং করতে হবে। স্যার বেশ কড়া, দেরি করে গেছি জানতে পারলে পরদিন ঝাড়ি নিশ্চিৎ। সবার সামনে। ইন্টার্ন ডাক্তার সবার থেকে জুনিয়র, তার সম্মানটাও যেন সবার থেকে কম। অনেকে তো ডাক্তারই মনে করেন না।
রোগীদের ফলোআপে তেমন কষ্ট নেই, কষ্ট হলো গ্যাংগ্রিনের রোগীর ড্রেসিং। একজনের অবস্থা ভয়াবহ, হাঁটুর নিচ থেকে চামড়া বলতে কিছু নেই। সব মাসল দেখা যায়, নিটারের বইয়ের সাথে মিলিয়ে দেখা যাবে, এমন অবস্থা। আর যা গন্ধ! যতক্ষন ড্রেসিং চলে ততক্ষন এয়ার ফ্রেশনার দিতে হয়। সাথে যোগ হয় রোগীর আর্তনাদ। রোগীর ভালোর জন্যই ড্রেসিং করছি, তবু আরেকজন মানুষকে ভালো রকমের ব্যথা দিচ্ছি, মনের উপর কিছুটা হলেও চাপ সৃষ্টি করে। এই রোগীর কথা ভাবলেই ওয়ার্ডে যেতে ইচ্ছা করে না, আবার এই রোগীর কথা ভেবেই ছুটির দিনেও ওয়ার্ডে সময়মতো হাজির হই।
মেডিকেলে ভর্তির পর থেকেই আগের বেশিরভাগ ধারণাই ভেঙ্গে গেছে। যেমন ডাক্তারি পেশায় অনেক সম্মান, অনেক টাকা পয়সা। তবু হাউস এমডি টাইপের টিভি শো দেখে মনে ধারণা ছিল, হয়তো ডাক্তারি করাটা কিছুটা চাকচিক্যময় হবে। ইন্টার্নিতে ঢুকে সেই ধারণাও ভেঙ্গে গেছে। ডাক্তারির অনেকখানিই কেরানিগিরি। সেই সাথে ড্রেসিং করার মতো কিছু নীরস কাজ। সেই কাজের জন্য মেডেল সার্টিফিকেট নেই, নেই সেলফি তুলে ফেইসবুকে দেওয়ার সুযোগ।
আধ ঘন্টার উপর রোগী আর ডাক্তার দুজনের উপর দিয়ে দুধরনের ঝড় চললো, তারপর ড্রেসিং শেষ হলো। সব কাজ শেষ করে চলে আসবো, তখন রোগী আমাকে ডাকলেন। ভাবলাম, কোনো সমস্যা হচ্ছে হয়তো উনার। উনি কাছে ডেকে নিয়ে বললেন, ‘আমার জন্য অনেক কষ্ট করতেছেন। অনেক দোয়া করি বাবা।’ একই সাথে আমার হাতে কিছু টাকা গুঁজে দেওয়ার চেষ্টা করলেন। আমি অনেক বুঝিয়ে তাকে টাকা ফেরত দিলাম।
রোগীর কথা বা টাকা দেওয়ার চেষ্টা না, মনে দাগ কাটলো তার অভিব্যক্তি, তার কৃতজ্ঞতা, তার ভালোবাসা। মানুষের ভালোবাসা উপেক্ষা করা খুব কঠিন। এই ভালোবাসার মায়ায় জড়িয়েই মানুষ আটকে যায়। কদর নেই জেনেও অনেকে বিদেশ থেকে দেশে ফিরে আসেন, কসাই ডাক শুনেও একদল মানুষ রাতদিন সেবা দিয়ে যান।
ছোট্ট সেই মুহূর্ত, যা ক্যামেরার ফ্রেম বা লিখনী কোনটাতেই বাঁধা যায় না। ক্ষণস্থায়ী এক মুহূর্ত। কিছুক্ষন বা কিছুদিনের মধ্যেই সেই অনুভূতিগুলো হয়তো সব হারিয়ে যাবে। তবু সেই মুহূর্তটাকে মনের ভিতর বাঁধিয়ে রাখার চেষ্টা করি। চারিদিকের অপ্রাপ্তি আর হতাশা যখন মনটাকে গ্রাস করতে চাবে তখন এই মুহূর্তই যেন আলো হয়ে পথ দেখায়। মান-সম্মান, টাকা-পয়সা বা ডিগ্রী নয়, এ রকম ছোট্ট ছোট্ট মুহূর্তের জন্যই না ডাক্তারি করা সার্থক।
এদেশে ডাক্তারি করতে হলে এটাই বার বার নিজেকে মনে করিয়ে দেওয়া লাগে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।