বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি করে ‘সোসাইটি অফ ডক্টর্স এন্ড স্টুডেন্টস, মানিকগঞ্জ’

প্ল্যাটফর্ম নিউজ, ২১ অক্টোবর ২০২০, বুধবার

বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে ১ কোটি বৃক্ষরোপনের কর্মসূচি আহ্বান করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উক্ত কর্মসূচি বাস্তবায়নের অংশ  হিসেবে “সোসাইটি অফ ডক্টর্স এন্ড স্টুডেন্টস অফ মানিকগঞ্জ (এসডিএসএম)” এর পক্ষ থেকে ২০ অক্টোবর রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল আঙ্গিনায় এবং কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এসডিএসএম এর পক্ষ থেকে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচিতে  উপস্থিত ছিলেন কর্নেল মালেক মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ আখতারুজ্জামান, ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ, মানিকগন্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং এসডিএসএম এর সম্মানিত উপদেষ্টা ডা. লুৎফর রহমান, মানিকগঞ্জ বিএমএ  এর সাধারন সম্পাদক ও ১০০ শয্যা বিশিষ্ট করোনা ইউনিটের সমন্বয়ক ডা. রাজিব বিশ্বাস, কর্নেল মালেক মেডিকেল কলেজের মেডেসিন বিভাগের কনসালটেন্ট ডা. মানবেন্দ্র সরকার, জেলা সদর হাসপাতালের আরএস ডা. আশরাফুল কবির, আরএমও ডা. ইরফান, মেডিকেল অফিসার ডা. আশিক এলাহী সহ সংগঠনের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ।

এসময় বৃক্ষরোপন কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংগঠনের সম্মানিত উপদেষ্টা ডা.লুৎফর রহমান বলেন, “এসডিএসএম প্রতিষ্ঠালগ্ন থেকেই মানিকগন্জের বিভিন্ন জায়গায় মানুষের কল্যাণে নানা ধরনের কাজ করে যাচ্ছে। অতীতেও বন্যাদুর্গতদের মাঝে ত্রান বিতরন থেকে শুরু করে দেশের ক্রান্তিলগ্নের যেকোন প্রয়োজনে মানিকগন্জের মানুষের পাশে দাড়িয়েছে এই সংগঠনটি।” তিনি আরো বলেন,” বর্তমানে চলমান বৃক্ষরোপন কর্মসূচিকে স্বাগত জানাই, সেই সাথে কর্মসূচির সফলতা কামনা করি এবং কর্মসূচিতে অংশ্রহনকারী সকল নবীন চিকিৎসক ও সদস্যদের ধন্যবাদ জানাই।” এরপর এসডিএসএম এর সাধারন সম্পাদক ডা. কাজী আব্দুল্লাহ বলেন, “মুজিব শতবর্ষ উপলক্ষে দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে আমরা আমাদের এসডিএসএম সোসাইটির পক্ষ হতে মানিকগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহন করি। ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল এবং কর্নেল মালেক মেডিকেল কলেজের পাশাপাশি মানিকগঞ্জ জেলার সাতটি উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে আমরা মাসব্যাপী গাছের চারা রোপণ করবো।”

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিল ‘এসডিএসএম’এর যুগ্ম সাধারন সম্পাদক কুদরত ই-খোদা স্বপন, অভিজিত সরকার, সংগাঠনিক সম্পাদক ওলী আহমেদ, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুনীতি কুমার দাস, অর্থ বিষয়ক সম্পাদক দেবলীনা বিশ্বাস, প্রকাশনা সম্পাদক গালিব মুজাহিদ, সাধারন সদস্য আতিকা আরশি, আতিকুর রহমান, বিশ্বজিৎ সরকার, মৃন্ময় মানব, ফাহমিদা রাইসা রিমঝিম সহ আরো অনেকে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।