মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
স্বাস্থ্য তথ্য

মুখের ঘা: কেন হয়, কীভাবে মুক্তি পাবেন

Platformপ্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ৪:০৫ · ২ মিনিটে পড়ুন
মুখের ঘা: কেন হয়, কীভাবে মুক্তি পাবেন
লেখার আকার

৩০ জানুয়ারি ২০২০: হঠাৎ করেই একদিন মুখের ভিতরে কেমন যেন একটা যন্ত্রণা অনুভূত হচ্ছিল শাহীনের। আয়নার সামনে না দাঁড়িয়েও বুঝতে পারল ঠোঁটের ভিতরে ছোট একটি ক্ষত এর মত হয়েছে। প্রায় সময়ই পরীক্ষার আগে আগে এই যন্ত্রণার মধ্যে পড়তে হয় তাকে। এই ধরনের ঘা বা ক্ষত মেডিকেলের পরিভাষায় Apthous Ulcer নামে পরিচিত।

Apthous ulcer এর কারণ
# আয়রন বা অন্য কোন ভিটামিনের স্বল্পতা
# বিভিন্ন ধরনের হরমোনের তারতম্য
# মেয়েদের মাসিকের আগে বা পরে হরমোনের তারতম্য
# খুব জোরে দাঁত ব্রাশ করার ফলে মাড়ি আঘাতপ্রাপ্ত হওয়া
# ধূমপান, পান-জর্দা ইত্যাদি সেবন
# রাতে কম ঘুমানো
# খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকা
আরো কিছু অজানা কারণ মুখের এই ক্ষত এর জন্য দায়ী।

Apthous ulcer এর প্রতিকার
সাধারণত ৫-৭ দিনের মধ্যে এই ক্ষত আপনা আপনি সেরে যায়। এর জন্য আলাদা কোনো
ওষুধের প্রয়োজন হয় না। তবে কিছু নিয়ম মেনে চললে অস্বস্তি কিছুটা এড়ানো যায়। যেমন:
# হালকা গরম পানিতে খানিকটা লবণ বা বেকিং সোডা নিয়ে তা দিয়ে কুলকুচি করা
# প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত ফলমূল খাওয়া
# চুইংগাম বা চুষে খাওয়ার মত চকলেট পরিহার করা
# সালফার থাকার কারণে কাঁচা পেয়াজ অনেক সময় উপকারী ভুমিকা রাখে
# নরম আঁশ (ব্রিসেল) এর ব্রাশ দিয়ে আস্তে আস্তে ব্রাশ করার অভ্যাস করা
# খুব বেশি জ্বালাপোড়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মত অয়েন্টমেন্ট ব্যবহার করা যেতে পারে

Apthous ulcer প্রতিরোধের উপায়
# নিয়মিত ফলমূল ও শাকসবজি খাওয়া
# পরিমিত ঘুম এবং দুশ্চিন্তামুক্ত থাকার চেষ্টা
# ধূমপান, পান ও জর্দা ইত্যাদি পরিহার করা
# নিয়মিত দাঁত ও মাড়ির সুস্থতা নিশ্চিত করতে বছরে ২ বার দন্ত চিকিৎসকের কাছে রুটিন চেকআপ করা

নিজস্ব প্রতিবেদক/ডা. টি এইচ এম এনায়েত উল্লাহ খান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

শ্রীলঙ্কায় ৩.১ কেজি ওজনের মূত্রথলীর পাথর অপসারণ, বিশ্বরেকর্ড এর দাবী চিকিৎসকদের

রোগীর মূত্রথলি থেকে ৩ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বিশাল পাথর অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করার ঘটনা ঘটেছে শ্রীলঙ্কায়। অস্ত্রোপচার করা চিকিৎসকদের দাবি―মূত্রথলি থেকে অস্ত্রোপচারের মাধ্যমে এই বিশাল ওজনের পাথর অপসারণটি সবচেয়ে বড় হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শ্রীলঙ্কার…

১৯ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

নিপাহ ভাইরাসে ৫ জনের মৃত্যু

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪ চলতি বছরে নিপাহ ভাইরাসে চার জেলায় ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের দুজন শিশু, তিনজন পুরুষ। শিশুদের একজন মেয়ে ও একজন ছেলে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) মিলনায়তনে নিপাহ…

১৯ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

দেশেই হচ্ছে আন্তর্জাতিক মানের মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি

শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪ মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারিতে সার্জনদের দক্ষতা আরও বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই দিনব্যাপী 'মিনিমালি ইনভেসিভ স্পাইন এন্ড ক্যাডাভারিক সার্জারি' ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে। এখানে বিদেশ থেকে আসা আন্তর্জাতিক মানের চিকিৎসক ডা. থিনেশ কুমারান, ডা.…

৬ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।