মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
সাহিত্য পাতা

মুখরিত জীবনের গান | কবিতা

Platformপ্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯, ৯:০৩ · ১ মিনিটে পড়ুন
মুখরিত জীবনের গান | কবিতা
লেখার আকার

ডা. সৈয়দ আমিরুল হক শামীম

সময় হল সম্মুখে চল প্রিয় হে পথিকবর-
সংগ্রাম কর দায়িত্ব বড় বেলা যে দ্বিপ্রহর।
যাবার বেলা মনের মাঝে রাখিওনা সংশয়-
জীবন এমনই কখন কোথায় যে যেতে হয়!

হৃদয় কোনে স্মৃতি্র সনে বলিও মনের কথা-
পিছনের দিন স্মৃতি রঙ্গীন সঞ্চিত আছে যেথা।
নব প্রেরনা নব তাড়নায় হে নতুনের পথযাত্রী-
নতুন বেশে কর্ম আবেশে মুছে ফেল সব ক্লান্তি।

মনের কুসুম সুবাস ছড়াক ঐ নতুন প্রান্তরে-
তোমাদের জয় শুনব আমরা বিমুগ্ধ অন্তরে।
হৃদয়ের তারে ঝন্কারিছে তোমাদের কতকথা-
এ প্রিয়প্রাঙ্গন মৌন পাষাণ কে শুনে মর্মব্যথা?

গৌরব তব সৌরভ দিয়ে আলোকিত হোক পথ-
মহান প্রভুর দান অফুরান পূরন হোক মনোরথ।
ক্ষণিকের তরে ধরার ‘পরে আমাদের আগমন-
সেবা কর্মে সুশোভিত প্রাণ- মুখরিত হোক জীবন।

[প্রেক্ষাপট: সদ্য সহকারি অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্ত চিকিৎসকগণের উদ্দেশ্যে নিবেদিত কবিতা]
৩০ নভেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেঘেরা অন্তরীণ || পর্ব-০৫

প্ল্যাটফর্ম নিউজ, ০৪ জানুয়ারি ২০২১, সোমবার ডা. শুভদীপ চন্দ একজন প্রতিপক্ষ থাকা ভালো, নইলে মানুষের মন এমন যে 'প্রতিপক্ষ' বানিয়ে নেয়। মন থেকে কখনো ভিলেন তৈরি হয় না, সবসময় সুপার ভিলেন তৈরি হয়। মেয়েরা বিয়ের পর সতীন না পেলে স্বামীর…

৪ জানুয়ারি ২০২১বিস্তারিত পড়ুন

মেঘেরা অন্তরীণ || পর্ব-০৪

প্ল্যাটফর্ম নিউজ, ২২ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার ডা. শুভদীপ চন্দ ইটের টুকরো হোক বা বালু কণা- পানিতে পড়লে একই রকম ডোবে। প্রেমে পড়লে জ্ঞানী আর মূর্খ একই তফাৎ। পতন একই রকম। আমার এক বন্ধু ছিল ক্যাম্পাসে। এখন জার্মানির ডাক্তার। রোজ চার-…

২২ ডিসেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

মেঘেরা অন্তরীণ || পর্ব-০৩

প্ল্যাটফর্ম নিউজ, ২০ ডিসেম্বর ২০২০, রবিবার ডা. শুভদীপ চন্দ 'ঈশ কী পাষণ্ডের মত মেরেছে!' সেলাই দিতে দিতে পাশ থেকে বললো। যার হাতে সেলাই দেয়া হচ্ছে সে একজন নার্স। চোখ মুখ নির্বিকার। সুঁই ফোটানোর ব্যথা পাচ্ছে কী পাচ্ছে না বোঝা যাচ্ছে…

২০ ডিসেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।