রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মুক্তিযোদ্ধা ও করোনাযোদ্ধা

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ মে ২০২০, বৃহস্পতিবার:

অনেকক্ষণ দাড়িয়ে আছি। রিক্সা, সিএনজি কিচ্ছু পাচ্ছিনা। একটু আগে বৃষ্টি হয়ে গেছে। এখনো পড়ছে গুড়ি গুড়ি। লকডাউনে সব লকলক করে উঠেছে গাছের পাতা, ফুল আর লতা-গুল্ম। যেন ওদের লেগেছে নবজন্মের উৎসব।

সাদা এপ্রোনটা মনে হচ্ছে সফেদ জমিন। ক’দিন আগেও অচেনা কাউকে ডাক্তার পরিচয় দিতাম না। আজকাল আইডেনটিটির জন‍্য হলেও পরা লাগে। পুলিশ বা আর্মি কারো প্রশ্নের মুখে পড়তে হয়না।

একদিন নাইট ডিউটিতে আসার সময় জটলা পাকা জনগনের মধ‍্যে একজন বলে উঠলো, “দেখ, কত কষ্ট করে একা একা ডাক্তার আপাটা ডিউটি করতে যাইতেছে।” ওদের সামান‍্য এই কথাটা আমার মনের ভিতর গেথে গেল। ওদের এই উপলব্ধি আমার আরো কৃতজ্ঞতার দায় বাড়িয়ে দিলো।

হাঁটতে আমার মন্দ লাগছে না। এই শহরটাকে এই শহরের ফুটপাতকে যারা ভালোবাসতে পারে, তারা খুব সহজে সুখী হতে পারে। কারণ তাদের চাহিদা খুব সীমিত। বড়জোর ফুল পাখীর গান শুনতে শুনতেই তারা মুগ্ধ হয়ে বাঁচতে শিখে যায়।

এসব এলোমেলো চিন্তার ছেদ ঘটলো যখন একজন রিকশাওয়ালা পিছন থেকে বলল, “ডাক্তার মা কই যাবেন?”

আমি ‘মিরপুর’ বলতেই রিকশায় উঠিয়ে নিল। ভাড়া বলল মাত্র ১০০ টাকা। চারপাশে আর কোন রিকশা না থাকায় এত কম ভাড়া শুনেও বিস্ময় লুকাতে লুকাতে রিকশায় উঠলাম। ভাগ‍্য ভালো আমার মাস্ক আর চশমার আড়ালে বিস্ময়টা পড়তে পারলেন না উনি।

আমি রিকশায় উঠলে বকবক করতে থাকি। যথারীতি আজও ব‍্যতিক্রম হলো না। জানতে পারলাম রিকশাওয়ালা চাচা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। এখন রিকশা চালাচ্ছেন জীবনের প্রয়োজনে। এত যত্ন নিয়ে চালালেন যে, আজ উঁচু-নীচু রাস্তাটা হয়ে গেল মোলায়েম কার্পেট মোড়ানো রাস্তা।

আমার বুকটা ভারী হয়ে গেল।

এক সময় ওনারা যুদ্ধ করে আমাদের স্বাধীন দেশ উপহার দিয়েছেন। আর এখন বয়ে নিয়ে যাচ্ছেন আরেক যোদ্ধাকে।

যুদ্ধ হয়ত বদলায়। শুধু বদলায় না আমাদের ভাগ‍্যটা। যুদ্ধটাই কেবল অনিবার্য হয়ে দাঁড়ায়।

কখন পৌঁছে গেছি বাসায় গল্পে গল্পে টেরই পাইনি। ডাবল ভাড়া দিতে চাইলাম। উনি বিনয়ের সাথে সেটা প্রত‍্যাখান করলেন। বললেন,”মা আপনি একা একা হেঁটে ফিরছিলেন, তাই আমি ইচ্ছা করেই আপনাকে কম ভাড়া বলেছি। আপনারা আপনাদের জীবন বাজি রেখেছেন আমাদের জন‍্য। আর আমি একটু কম ভাড়া নিতে পারবো না?”

আমার চোখের কোনার জল বৃষ্টির সাথে ধুয়ে ধুয়ে যাচ্ছে। আমি সেটা লুকানোর চেষ্টা করিনা। ওটা ঝরার আজ বিশেষ প্রয়োজন।

(ডাক্তার পিটানো কিংবা ঘর ছাড়াতে বাধ‍্য করা বাড়ীওয়ালা কিংবা করোনার চিকিৎসা দিয়ে নিজেই আক্রান্ত মানুষের ছোড়া ইট পাটকেলে এমন চিকিৎসকের জীবনে, এদের মত মহামানবের সাথে দেখা হয়না। আজ কেমন করে ভুল করে আমার দেখা হয়ে গেল।

একটুখানি অমলিন শ্রদ্ধাঞ্জলি রেখে গেলাম উনার জন‍্য। জীবন রক্ষার সরঞ্জাম পাইনি ঠিকমতো। কিন্তু উনাদের মত মহৎ কিছু মানুষ আমাদের চারপাশ থেকে রক্ষা-কবচ দিয়ে ঘিরে রেখেছেন।

সবাই যদি আমাদের নিয়ে এমন করে ভাবতেন, তবে একটুও কষ্ট থাকত না।)

লিখেছেন:
ডা. সেলিনা সুলতানা স্মৃতি
বিএসএমএমইউ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।