মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

মিয়ানমার-থাইল্যান্ডে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল বাংলাদেশ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৭ এপ্রিল ২০২৫, ২:২৬ · ২ মিনিটে পড়ুন
মিয়ানমার-থাইল্যান্ডে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল বাংলাদেশ
লেখার আকার

সোমবার, ০৭ মার্চ, ২০২৫

মিয়ানমার ও থাইল্যান্ডে ২৮ মার্চ সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সরকার প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের মানবিক সহায়তা পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে জরুরি জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ধরনের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম। প্রধান উপদেষ্টার নির্দেশে সশস্ত্র বাহিনীর সহায়তায় দ্রুত এই সহায়তা পাঠানো হয়।

রবিবার (৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৮ সদস্যের একটি বিশেষ মেডিকেল টিম গত ২ এপ্রিল মিয়ানমারে পাঠানো হয়। তারা সেখানে বিভিন্ন হাসপাতালের আহতদের চিকিৎসা দিচ্ছেন, জটিল কিছু অস্ত্রোপচারও সম্পন্ন করছেন। বাংলাদেশি টিমটি বর্তমানে ১০০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ৫০ শয্যাবিশিষ্ট যুব থিরি জেনারেল হাসপাতাল এবং ১০০ শয্যাবিশিষ্ট লি ওয়ে হাসপাতাল—এই তিনটি স্থানে চিকিৎসাসেবা প্রদান করছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তারা প্রতিদিনই অসংখ্য রোগীকে সেবা দিচ্ছেন।

এদিকে, বাংলাদেশের এই মানবিক সহায়তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে মিয়ানমারের স্বাস্থ্যমন্ত্রী ডা. থেত খাইং উইন বাংলাদেশি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন।

মেডিকেল টিমের সদস্যরা হলেন- ডা. মনিরুল ইসলাম (সহযোগী অধ্যাপক, নিউরোসার্জারি), ডা. এ কে এম ফেরদৌস রহমান (সহযোগী অধ্যাপক, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন), ডা. মোহাম্মদ আরিফ হোসেন (সহকারী অধ্যাপক, ক্যাসুয়াল্টি), ডা. হাসান মাহবুব (জুনিয়র কনসালটেন্ট, নিউরোসার্জারি), ডা. আরিফ উদ্দিন (জুনিয়র কনসালটেন্ট, এনেস্থেশিয়া), মিরা ব্যাপারি (সিনিয়র স্টাফ নার্স), নুপুর বিশ্বাস (সিনিয়র স্টাফ নার্স) এবং মো. মামুন আকন (সিনিয়র স্টাফ নার্স)।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মেহরুবা আক্তার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।