মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মিস ইংল্যান্ড খেতাবে ডাক্তার ভাষা মুখার্জিঃ Beauty with Brain

একজন জুনিয়র ডাক্তার সাধারণত তার সৌন্দর্যের জন্য পরিচিত হন না, কিন্তু ভাষা মুখার্জি এর ব্যতিক্রম।

তিনি তার কর্মজীবনের প্রথম দিন শুরু করেন মিস ইংল্যান্ড খেতাব লাভের পর। ২৩ বছর বয়সী, ভাষা তার জীবনের প্রথম শিফট করেন বোস্টনের Pilgrim হস্পিতাল এ। তিনি ইংল্যান্ডের ডার্বি শহরের বাসিন্দা।

এক সাক্ষাৎকারে Medscape news Uk কে তিনি জানান, এই সপ্তাহটা সবচেয়ে স্নায়ু উদ্দীপক সপ্তাহ ছিল। আমি অনেক উদ্বিগ্ন ছিলাম মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ফাইনাল ও আমার কাজের প্রথম দিন শুরু হতে চলেছিল এবং সাথে এই অর্জন আমার কর্মজীবনে কীরকম প্রভাব ফেলতে চলেছে তা নিয়েও আমি চিন্তিত ছিলাম। আমি মিস ইংল্যান্ড খেতাব জেতা – হারা এবং আমার নতুন চাকরি যেটা পাওয়ার জন্য আমি পাঁচ বছর কষ্ট করেছি, এই দুটো নিয়েই সমানভাবে উদ্বিগ্ন ছিলাম।

ইউনিভার্সিটি অফ নটিংহ্যাম থেকে গ্র‍্যাজুয়েশনের পর এটাই ডাক্তার মুখার্জীর প্রথম চাকরি। তিনি পাঁচটি ভাষা জানেন এবং তার আইকিইউ (IQ) ১৪৬. যদিও সচরাচর এরকম দেখা যায় না, তবে ডাঃ মুখার্জী মনে করেন দুটো কাজেই ভারসাম্য রক্ষা করতে সক্ষম হবেন তিনি।

“আমি মনে করি জীবনের নির্যাস হচ্ছে ভারসাম্য রক্ষায়। আমি কখনও ৯-৫ টা কাজ করা অসুখী কোন মানুষ হতে চাই নি, যিনি নিজের কাজকে ভালবাসতে পারেন না। অনেক বেশি ব্যস্ততা বা সময় না থাকাটা, আমার কাছে অযুহাত মাত্র। আমার কাছে হাসপাতালে কাজ করাটা, সম্পূর্ণ সৌন্দর্যের কথা না ভেবে রোগীদের ব্যাপারে মনোনিবেশ করা। এটা অনেকটা থেরাপীর মত, কোন কাজে ব্যস্ততার কারণে, ফোন এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা। আবার এই খেতাব আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। ছুটির দিনে, আমি সম্পূর্ণ অন্য কেউ হতে পারবো, আমার দেশকে গর্বিত করতে পারবো।”

তিনি আরো জানান,
“আমার প্রথম রোগী আমাকে চিনতে পেরেছেন। আমি হাসপাতালের সবচেয়ে কর্মব্যস্ত ওয়ার্ডে কাজ করি, যেখানে মানুষ অনেক অসুস্থতা নিয়ে আসেন, কাউকে চেনা দূরে থাক। আমার ভাল লাগে, একদম কেউ না হয়ে কাজ করতে।”

ডাঃ মুখার্জী এখন আন্তর্জাতিক মিস ওয়ার্ল্ড, লন্ডন খেতাবের জন্য প্রস্তুতি নিচ্ছেন। মিস ওয়ার্ল্ড স্পোর্টস রাউন্ডের টেস্ট ফিটন্যাস লেভেলের জন্য তিনি এখন ডার্বি শহরের একটি জিমে বক্সিং ট্রেনিং নিচ্ছেন।

এছাড়াও, অন্য আরেকটি রাউন্ড, বিউটি উইথ পারপাস এর জন্য তিনি Diabetes Uk এর সাথে কাজ করছেন।

তিনি বলেন,
“মিস ওয়ার্ল্ডে হারি কিংবা জিতি, আমার ইচ্ছা থাকবে সব সময় মানুষের পাশে দাঁড়ানোর।”

প্ল্যাটফর্ম ফিচার রাইটার
সুবহে জামিল সুবাহ
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ(২০১৪/১৫)

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।