মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

মিটফোর্ডে ৫ জন চিকিৎসক, ৩ জন নার্সসহ নতুন আক্রান্ত ৯ জন

Platformপ্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ৮:৪০ · ২ মিনিটে পড়ুন
মিটফোর্ডে ৫ জন চিকিৎসক, ৩ জন নার্সসহ নতুন আক্রান্ত ৯ জন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ এপ্রিল, ২০২০

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের আরো ৫ জন ডাক্তার, ৩ জন নার্স ও ১ জন এম এল এস এস কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মিটফোর্ডের মেডিসিন, সার্জারি ও গাইনী বিভাগের মোট ২১ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হলেন।

গত শনিবার তথ্য গোপন করে এক পেশেন্ট ভর্তি হলে সার্জারি বিভাগের দুই ইউনিট পেশেন্ট হ্যান্ডেল করে। পরবর্তীতে রোগীর করোনা পজিটিভ আসলে সংশ্লিষ্ট সকলের টেস্ট করা হয় এবং কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

গতকাল এর রিপোর্টে ৪ জন চিকিৎসকসহ মোট ১১ জন ও এর আগে ১ জন চিকিৎসকের রিপোর্ট পজিটিভ আসে। একই স্যাম্পলে আজকের রিপোর্টে আরো ৫ জন চিকিৎসক, ৩ জন নার্স ও ১ জন এম এল এর পজিটিভ এসেছে। এ নিয়ে রোগীর কন্টাক্ট থেকে মোট ১০ জন চিকিৎসকসহ মোট ২১ জন করোনায় আক্রান্ত হলেন।

কয়েকজন চিকিৎসকের সাথে কথা বলে জানা যায়, নতুন আক্রান্তদের একজন রেডিওলজিস্ট, একজন রেসিডেন্ট ও সদ্য ফাইনাল প্রফ পাশকৃত ৪৩ ব্যাচের একজন ইন্টার্নও রয়েছেন।

একদিকে পর্যাপ্ত পিপিইর অপ্রতুলতা, অন্যদিকে রোগীদের তথ্য গোপনের কারণে ঝুঁকি নিয়েই চিকিৎসা সেবা দিতে হচ্ছে। এর ফলে বাড়ছে চিকিৎসকদের করোনায় আক্রান্ত হওয়ার হার যা পুরো দেশের জন্যই চিন্তার কারণ।

নিজস্ব প্রতিবেদক/আদিয়াত আতকিয়া আবিদা চৌধুরী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।