মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

মিটফোর্ডে স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে অবাঞ্ছিত ঘোষণা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৯:২৭ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

একাডেমিক শাটডাউন ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলাকালীন সময়ে এবার স্বয়ার ফার্মাসিউটিক্যাসল লিমিটেডকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে অবাঞ্ছিত ঘোষণার ডাক দেওয়া হয়েছে। আজ (২৮ ফেব্রুয়ারি) ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীদের এক বিশেষ বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি প্রচারিত একটি ভিডিওতে অতি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর কতিপয় দায়িত্বশীল প্রতিনিধির উপস্থিতি তে ম্যাটস/মেডিকেল এসিস্ট্যান্ট দের একটি সেমিনার আয়োজন করা হয়েছে। এই সেমিনারে এডভোকেট শিশির মনির মেডিকেল এসিস্ট্যান্টদের ডিপ্লোমা ডাক্তার বলে সম্বোধন করেন এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস তাদের সাথে একাত্মতা প্রকাশ করে বর্তমানে এবং ভবিষ্যতে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যাক্ত করে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হাসপাতাল জনগণের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

এমতাবস্থায় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এহেন ভুল তথ্য প্রচার এবং নৈতিকতা বিবর্জিত প্রচেষ্টা দেশের চিকিৎসক সমাজের মর্যাদাকে ক্ষুণ্ণ করে। এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং আমরা এর তীব্র নিন্দা জানাই।

এমতাবস্থায়, আগামী ১মার্চ, ২০২৫ থেকে সংশ্লিষ্ট স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো। সকল চিকিৎসক ও স্বাস্থ্যসেবার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের এই কোম্পানির সাথে পেশাগত দূরত্ব বজায় রাখার অনুরোধ জানানো হচ্ছে।”

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।