বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মিটফোর্ড হাসপাতালে ৩০ জন চিকিৎসকসহ করোনায় আক্রান্ত ৬১ জন স্বাস্থ্যকর্মী

প্ল্যাটফর্ম নিউজ,
সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান।

তবে সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে চিকিৎসকসহ সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। এভাবে ক্রমাগত তাঁরা আক্রান্ত হতে থাকলে দেশের চিকিৎসাসেবা কার্যক্রম হুমকির মুখে পড়বে!

রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের করোনা পরিস্থিতি সবকিছুকে ছাড়িয়ে গেছে! হাসপাতালটিতে এখন পর্যন্ত ৩০ জন চিকিৎসকসহ সর্বমোট ৬১ জন স্বাস্থ্যকর্মীর দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে। আর হাসপাতালটির মোট ৩৭০ জন চিকিৎসকের মধ্যে আরো ৬০ জন চিকিৎসক বর্তমানে কোয়ারেন্টিনে আছেন। হাসপাতালটির করোনা ইউনিটের সমন্বয়ক ডা. অসীম চক্রবর্তী তথ্যটি নিশ্চিত করেছেন।

করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য সরকার নির্ধারিত হাসপাতালের তালিকাই নাম নেই মিটফোর্ড হাসপাতালের। তবে হাসপাতালটিতে ৫ শয্যার একটি করোনা আইসোলেশন ইউনিট চালু রয়েছে।

মিটফোর্ড হাসপাতালের করোনা ইউনিটের সমন্বয়ক ডা. অসীম চক্রবর্তী বলেন,

“আমাদের হাসপাতালে বর্তমানে ৩০ জন চিকিৎসক, ১৬ জন নার্স এবং ১৫ জন হাসপাতালের স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুজন চিকিৎসকসহ ছয়জন ঢাকার অন্যান্য হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।”

কিভাবে এতজন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলেন এ বিষয়ে জানতে চাওয়া হলে ডা. অসীম বলেন,

“চলতি মাসের শুরুর দিকে নারায়ণগঞ্জ থেকে আসা ২ জন রোগী প্রথমে নিজেদের ভুল ঠিকানা দেন এবং করোনার উপসর্গ থাকার কথা লুকিয়ে হাসপাতালে ভর্তি হন। একজন রোগী ভর্তি হয়েছিলেন সার্জারি বিভাগে এবং অন্যজন গাইনী ও প্রসূতি বিভাগে। সম্প্রতি আরও একজন রোগী করোনা উপসর্গ থাকার কথা লুকিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসকদের সন্দেহ হলে ৩ জন রোগীর করোনা শনাক্তের জন্য নমুনা পরীক্ষা করা হয়। তখন প্রত্যেকের ক্ষেত্রে করোনা ভাইরাস পজিটিভ হয়। মূলত এই ৩ জন রোগীর সংস্পর্শে যেসব চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়সহ অন্যান্য স্টাফরা এসেছিলেন, তাঁরাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।”

করোনা ভাইরাসে আক্রান্ত একজন চিকিৎসক বলেন,

“আমাদের হাসপাতালের চিকিৎসকসহ অন্যদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা দিনদিন বাড়ছে। আমাদের কাছ থেকে আমাদের পরিবারের সদস্যরা আক্রান্ত হচ্ছে। আমরা কঠিন সময় পার করছি। আমরা যারা বাসায় অবস্থান করছি, প্রতিবেশীদের বিরূপ আচরণ সহ্য করতে হচ্ছে।”

করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য সরকার নির্ধারিত হাসপাতালের তালিকাই নাম নেই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল। তবে হাসপাতালটিতে পাঁচ শয্যার একটি করোনা আইসোলেশন ইউনিট চালু রয়েছে।

করোনা ইউনিটের সমন্বয়ক ডা. অসীম চক্রবর্তী বলেন,

“আমাদের হাসপাতালটি সরকার নির্ধারিত করোনা রোগীদের চিকিৎসা কেন্দ্র নয়। তবে আমাদের হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিট রয়েছে। বিদেশি নাগরিকদের কেউ যদি বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হন, তাদের চিকিৎসার জন্য আমাদের হাসপাতালে আগে একটি আইসোলেশন ইউনিট খোলা হয়।”

গত ১৯ দিন ধরে করোনায় আক্রান্ত হয়েছেন, এমন সন্দেহভাজনদের নমুনা সংগ্রহ করে আসছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল। কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত হাসপাতালটি ৮৫২ জনের নমুনা সংগ্রহ করে। গতকাল রোববার (২৬ এপ্রিল) থেকে হাসপাতালটিতে পিসিআর ল্যাবে RT-PCR পদ্ধতিতে করোনা ভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে।

‘ফ্রন্টলাইনার’ হিসেবে কাজ করা ডাক্তার, নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীর পাশে দাঁড়ান। আক্রান্ত হলে তাঁদের দূরে ঠেলে না দিয়ে, তাঁদের বাসা থেকে বের করে দেয়ার মতো পাশবিক সিদ্ধান্ত না নিয়ে, কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি না করে করোনা মোকাবেলায় তাঁদের সহায়তা করুন, সাহস যোগান! দেশকে করোনামুক্ত করতে এঁদের অগ্রণী ভূমিকাই মুখ্য!

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।