শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মানসম্মত উচ্চতর মেডিকেল শিক্ষা কার্যক্রম বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রাপ্তিতে বিশেষ ভূমিকা রাখবে

শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র উপ-উপাচার্য (একাডেমিক) বলেছেন, উচ্চতর মেডিকেল শিক্ষা কার্যক্রমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে, এ মানসম্মত উচ্চতর মেডিকেল শিক্ষা কার্যক্রম বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রাপ্তিতে বিশেষ ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা। আজ (৩০ নভেম্বর) বিএসএমএমইউতে স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এ্যাসেসমেন্ট (এসসিএ) স্টেশন প্রিপারেশন বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় একথা বলেন।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)’র উদ্যোগে বিএসএমএমইউ’র শহিদ ডা. মিলন হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপ-উপাচার্য বলেন, “স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এ্যাসেসমেন্ট (এসসিএ) স্টেশন প্রিপারেশন বিষয়ক কর্মশালা কী ধরণের শিক্ষা প্রদান করা হচ্ছে তার মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কর্মশালা উচ্চতর মেডিকেল শিক্ষা কার্যক্রমকে আরও উন্নত, বেগবান ও প্রসারিত করবে।”

তিনি আরও বলেন, “এই কর্মশালা দেশের রোগীদের সর্বাধুনিক মানের বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রাপ্তির বিষয়ে বিশেষ ভূমিকা রাখবে এবং গুণগত বিশেষজ্ঞ চিকিৎসা শিক্ষা ও সেবা কার্যক্রম সম্প্রসারণে বিরাট অবদান রাখবে।”

লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম তার বক্তব্যে আইকিউএসি কর্তৃক গৃহিত সকল শিক্ষা কার্যক্রমের সাফল্য কামনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ডা. জেসমিন বানুর সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক ডা. তারিক রেজা আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ ও ফিটোম্যাটার্নাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাহরীন আখতার। টেকনিক্যাল সেশনে মূল বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত।

এছাড়াও অনুষ্ঠানে সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমীন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহেমদ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. অধ্যাপক মোহাম্মদ সফি উদ্দিন, প্রিভিনটিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আতিকুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান, কোর্স ডাইরেক্টর অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. কেএম দিদারুল ইসলাম, অধ্যাপক ডা. নাহিদ ফারহানা আমীন, অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান, অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।