মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ · ৭ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৫ মার্চ ২০২৫, ১২:০৭ · ২ মিনিটে পড়ুন
মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
লেখার আকার

মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫

মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন-সমাবেশ করেছে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ। মঙ্গলবার (০৪ মার্চ) বেলা ১১টায় মাগুরা-ঢাকা মহাসড়কে মাগুরা মেডিকেল কলেজের অস্থায়ী কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় মাগুরা মেডিকেল কলেজ রক্ষায় গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্বাবধায়ক ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস, মাগুরা মেডিকেল এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডাক্তার আলিমুজ্জামান, মাগুরা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক মালিহা মৌরিন মাহিন, শেষ বর্ষের ছাত্র নঈমুল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে মাগুরা মেডিকেল কলেজ রক্ষা কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়।

বক্তারা বলেন, মাগুরা মেডিকেল কলেজের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল চক্রান্ত করছে। যা মাগুরাবাসী কখনো মেনে নেবে না। মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

বক্তারা আরও বলেন, গত সাত বছর ধরে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতিমধ্যে একটি ব্যাচ এমবিবিএস শেষ করে ইন্টার্ন চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা দিচ্ছে। ঠিক সেই সময় মাগুরা মেডিকেল কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।

বক্তারা বলেন, মাগুরা মেডিকেল কলেজের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র রুখে দেবে মাগুরার সাধারণ জনতা। মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস দ্রুত নির্মাণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরিরও আহ্বান জানান বক্তারা।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডাক্তার মামুনুর রশিদ বলেন, ২৫০ শয্যা হাসপাতালে প্রতিদিন আউট ডোরে এক হাজার পাঁচশ’র বেশি রোগীর চিকিৎসা নিয়ে থাকে। প্রতিদিন গড়ে প্রায় সাতশ’ থেকে আটশ’ রোগী ভর্তি থাকে। সেখানে ডাক্তারের চাহিদার একটি অংশ ইন্টার্ন চিকিৎসক দিয়ে পূরণ হয়।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।