মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
চ্যারিটি

ভৈরবে মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৩ জুলাই ২০১৫, ১০:৪৫ · ১ মিনিটে পড়ুন
ভৈরবে মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের ফ্রি মেডিকেল ক্যাম্প
লেখার আকার

প্রতি বছর এর ন্যায় এবার ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাডগ্রুপিং করা হয়েছে। “Medical Students Association Of Bhairab(MSAB) এর উদ্যোগে এ ক্যাম্প আয়োজন করে মহাবিদ্যালয় ও বিশ্ব বিদ্যালয় ছাত্র কল্যাণ সংসদ। ভৈরবের প্রত্যন্ত অঞ্চল আগানগর ইউনিয়নের জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ে সুবিধাবঞ্ছিত ৫০০ রোগীকে এবার এ সুবিধা পান। এছাড়াও ক্যাম্পটিতে প্রায় ২৪০ জন লোকের ব্লাড গ্রুপিং করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে ৬ জন ডাক্তার এবং বিভিন্ন মেডিকেলে অধ্যয়নরত প্রায় ১৫ জন ছাত্র অংশ নেয়।অংশগ্রহণকারীদের নিয়ে সুস্বাস্থ্য এবং রক্তদানের গুরুত্বের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

”Medical Students Association Of Bhairab(MSAB)” তার প্রতিষ্ঠালগ্ন থেকে ভৈরবের প্রত্যন্ত অঞ্চলে নিভৃতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে। সামনের দিনে গ্রুপটি তাদের সামাজিক কর্মকাণ্ডের আরও বিস্তৃতি এবং ভৈরবে বিনামূল্যে ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার জন্য আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছে বলে জানান সংগঠনের উপদেষ্টা ডাঃ মু. বেঞ্জামিন, ডাঃ দীন ইসলাম ও ডাঃ আব্দুল আউয়াল এবং সংগঠনের এডমিন হাসান কামরুল। এজন্য ভৈরবের সর্বস্তরের সকলের আন্তরিকতা এবং সহযোগিতা কামনা করেন তারা।

56581_1
সংবাদঃ হাসান কামরুল

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মনপুরায় দুঃস্থ ও অসহায়দের মাঝে সন্ধানীর শীতবস্ত্র বিতরণ

প্ল্যাটফর্ম নিউজ, ৬ জানুয়ারি, ২০২১, বুধবার "উষ্ণতার ছোঁয়ায়, মানবতার সেবায় সদা পাশে আছি, মোরা সন্ধানী" মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো সবারই নৈতিক দায়িত্ব। সেইসাথে, দেশব্যাপী কোভিড-১৯ মহামারির এই দুঃসময়ের মধ্যে শীতের প্রকোপ যেন জনজীবনের দুর্ভোগ আরো বাড়িয়েই চলেছে, বিশেষ করে…

৬ জানুয়ারি ২০২১বিস্তারিত পড়ুন

শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো সন্ধানী

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ ডিসেম্বর, ২০২০, রবিবার দেশব্যাপী কোভিড-১৯ মহামারির এই দুঃসময়ের মধ্যে শীতের প্রকোপ যেন জনজীবনের দুর্ভোগ আরো বাড়িয়েই চলেছে, বিশেষ করে সেই সমস্ত নিরুপায় পথ মানবদের যাদের বসবাসের ঠিকানা নেই, নেই শীতের প্রকোপ থেকে বাঁচবার মতো শীতবস্ত্র। সেইসব মানুষের…

২৬ ডিসেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

‘প্ল্যাটফর্ম পিপিই ব্যাংক’- এর আয়োজনে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্ক বিতরণ

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ জুলাই ২০২০, বৃহস্পতিবার করোনা ভাইরাসের ব্যাপকতায় এক সংকটময় অবস্থায় থমকে আছে দেশের সার্বিক অবস্থা। এই মহামারির শুরু থেকে আজ অব্দি সম্মুখ যোদ্ধা হিসেবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন চিকিৎসক সমাজ ও স্বাস্থ্যকর্মীরা। আর এই ফ্রন্টলাইনারদের পাশে থেকে…

২৩ জুলাই ২০২০বিস্তারিত পড়ুন

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।