মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
প্রতিবেদন

ভুয়া চিকিৎসকের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের বিধান চেয়ে হাইকোর্টের রিট

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০, ৯:২৮ · ২ মিনিটে পড়ুন
ভুয়া চিকিৎসকের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের বিধান চেয়ে হাইকোর্টের রিট
ছবিঃ সুপ্রিম কোর্ট
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২১ ডিসেম্বর ২০২০, সোমবার

ভুয়া চিকিৎসকের সাজা যাবজ্জীবন কারাদণ্ড ও মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খাঁন রবিন। আজ সোমবার জনস্বার্থে এ রিট আবেদন করেন তিনি।

ছবিঃ সুপ্রিম কোর্ট

আবেদনে তিনি দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮ (৩) ও ২৯ (২) ধারা সংশোধন করে ভুয়া চিকিৎসকের শাস্তি তিন বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা থেকে বাড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডসহ জরিমানা করার অনুরোধ করেন। তিনি বলেন, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের ভূমিকা অপরিসীম। কিন্তু বর্তমানে অনেক ভুয়া চিকিৎসক মানুষের সঙ্গে প্রতিনিয়ত প্রতারণা করছে। দেশের সাধারণ মানুষ এই সব ভুয়া চিকিৎসকদের কাছে গিয়ে শারীরিকভাবে স্থায়ী অক্ষমতাসহ মৃত্যুর মুখোমুখি হচ্ছে। তিনি আরো বলেন, ভুয়া চিকিৎসার কারণে মানুষের স্বাস্থ্য ও জীবনের ঝুঁকি বিবেচনায় শাস্তি অত্যন্ত নগণ্য। এ কারণে দেশে ভুয়া চিকিৎসকদের সংখ্যা দিন দিন বাড়ছে এবং দেশের মানুষের স্বাস্থ্যসেবা দিনে দিনে হুমকির মুখে পড়ছে।

আবেদনে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ সংশোধন করে ভুয়া চিকিৎসকের শাস্তি কেন যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডসহ জরিমানা বৃদ্ধির সুপারিশ করা হবে না, তার নির্দেশনাও চাওয়া হয়।

তথ্যসূত্রঃ দ্য ডেইলি স্টার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।