মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

ভবিষ্যতে ম্যাটসদের অনুষ্ঠান বা কার্যক্রমে বিশেষ সতর্কতা অবলম্বনের ঘোষণা স্কয়ারের

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১০ মার্চ ২০২৫, ৩:৪৯ · ২ মিনিটে পড়ুন
ভবিষ্যতে ম্যাটসদের অনুষ্ঠান বা কার্যক্রমে বিশেষ সতর্কতা অবলম্বনের ঘোষণা স্কয়ারের
লেখার আকার

সোমবার, ১০ মার্চ, ২০২৫

ভবিষ্যতে ম্যাটসদের অনুষ্ঠান বা কার্যক্রমে বিশেষ সতর্কতা অবলম্বনের ঘোষণা দিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। সোমবার (১০ মার্চ) স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রধান বিক্রয় কর্মকর্তা স্বাক্ষরিত এক বার্তায় জানান হয়েছে, “আমরা (স্কয়ার) ভবিষ্যতে এ ধরণের অনুষ্ঠান, বক্তব্য, বিবৃতি এবং প্রফেশনাল কার্যক্রমের ব্যাপারে অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করব।”

বার্তায় আরো বলা হয়েছে, “সম্মানিত চিকিৎসক মহোদয়গণ, গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের আয়োজিত অনুষ্ঠানে আমাদের স্থানীয় একজন প্রতিনিধির বক্তব্যকে কেন্দ্র করে এদেশের চিকিৎসক সমাজের মাঝে অসন্তোষের সৃষ্টি হয়েছে।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ সব সময়ই এদেশের চিকিৎসকদের চিন্তা চেতনা ও পরামর্শকে সম্মান জানায়। আমাদের বক্তব্য এবং বিবৃতিতে আপনাদের মনে যে কষ্টের সঞ্চার করেছে তার জন্য স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

আমাদের স্থানীয় প্রতিনিধির বক্তব্য এবং পরবর্তী বিবৃতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিবেচনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্মানিত ইন্টান চিকিৎসকদের নিয়ে যে ধরনের কন্টেন্ট/ বিবৃতি ছড়িয়ে পড়ে, তার সাথে স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ এর কোন ধরণের সম্পৃক্ততা নেই। আমরা আশা করছি আমাদের সাথে আপনাদের দীর্ঘ ৬৭ বছরের বন্ধন সামনের দিনগুলোতে আরো সূদৃঢ় হবে।”

উল্লেখ্য এর আগে ডিএমএফদের এক অনুষ্ঠানে স্কয়ারের স্পন্সর করা এবং তাদের অযৌক্তিক দাবির পক্ষ নেয়ায় চিকিৎসক সমাজে গত ২৮ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন মেডিকেলে স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে বয়কটের পাশাপাশি অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এর প্রেক্ষিতে পরপর দুইবার বিবৃতি দেয় স্কয়ার ফার্মাসিউটিক্যালস। প্রথম বিবৃতিতে নিজ অবস্থানে অনড় থাকে, দ্বিতীয় বিবৃতিতে চিকিৎসকদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার অভিযোগ তোলে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।