সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ব্রেকিং নিউজে একটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং সংবাদকর্মীদের দায়িত্ববোধঃ

বিবিসি-র খবর শুনতে যারা অভ্যস্ত তারা জানবেন, গতকাল তাদের নিউজ হেডলাইনের একটা খবর ছিলো ফ্রান্সের এক হাসপাতালে ২০ বছর আগে ইনকিউবেটর থেকে দু’জন মায়ের দুই শিশু ওলটপালট হয়ে যাবার খবর। আমি তৃতীয় বিশ্বের কোন দেশের কথা বলছি না। বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর একটার কথা বলছি যেখানে এমন ঘটনা ঘটেছে। ঘটনা ধরা পড়ার কাহিনী আরো অদ্ভুত। ফর্সা পিতামাতার ঘরে কালো মেয়ে হবার কারণে মেয়ের স্কুলে সবাই এটা নিয়ে সন্দেহজনক হাসাহাসি করতো। মেয়ের মন রাখতে গিয়ে ১০ বছর বয়সে ডি এন এ টেস্ট করা হয়। যেখানে ধরা পড়ে এরা কেউই মেয়ের বাবা মা নন। কোর্টে মামলা হয়। ক্লিনিক কর্তৃপক্ষ তদন্ত করে জানতে পারে, ডিউটি নার্স সেদিন মদ্যপ অবস্থায় ছিলো। যার কারনে ভুল করে এমন ঘটনা ঘটে।
এই তো গেল বিদেশের কথা। এবার নিজের দেশের কথা বলি। পেট্রোল বোমা, ক্রসফায়ার, সংলাপ, রাজনৈতিক অস্থিরতা এসব গরম খবরের মধ্যে হঠাৎ কি করে যেন আমার মেডিকেল কলেজটা সংবাদপত্রে শিরোনাম হয়ে গেল। সংবাদপত্রের শিরোনাম হতে পারাটা সৌভাগ্যের। তবে এমন শিরোনাম হওয়াটা সম্ভবতঃ সবার জন্যই দুঃস্বপ্নের এবং দুর্ভাগ্যের। শিরোনাম পড়লেই মনে হয় যেন কোন দূর্ধর্ষ আন্তর্জাতিক জঙ্গি বা সন্ত্রাসী গোষ্ঠির কাহিনী পড়ছি যার প্রধান কাজ ধরে ধরে মানুষ মারা।
২৪ ঘন্টায় ৩২ জনের মৃত্যু নিঃসন্দেহে সাধারণ মানুষের জন্য আতংকের। আমরা ডাক্তাররা যারা মৃত্যু দেখতে অভ্যস্ত তাদের জন্য সংখ্যাটা অবশ্যই বেশি না। দ্বায়িত্বসম্পন্ন সাংবাদিকতা হতো যদি এই ৩২ সংখ্যার সাথে গত এক সপ্তায় কতজন মারা গেছে, গত এক মাসে কতজন মারা গেছে, গত এক বছরে কতজন মারা গেছে, মৃত্যুহার পূর্বে কেমন ছিলো, মৃত্যুহার গত কয়েক মাসের তুলনায় বৃদ্ধি পেয়েছে নাকি একইরকম আছে , যেসব রোগী মারা গেল তারা কি কি রোগে ভুগছিলো, এসব রোগে মৃত্যুর সম্ভাবনা এবং মৃত্যুহার কেমন, এই বিষয়গুলো সংবাদপত্রের রিপোর্টে থাকলে। হয়তো পরিসংখ্যান নিলে দেখা যাবে গত এক সপ্তায় মারা গেছে ২০ জন। বাকীসব মৃত্যুপথযাত্রী রোগী হঠাৎ করে বিশেষ একটা দিনে মারা গেছে। বিশেষভাবে যে শিশু ওয়ার্ডের খবর প্রচার হয়েছে সেই ওয়ার্ডে আমি নিজে ও একসময় ডিউটি করেছি। দিনে ৫-৬ জন মারা যাওয়াটা খুব সাধারণ ঘটনা ছিলো।
আবার এমন ও হতে পারে এই মৃত্যুর সংখ্যাটা অস্বাভাবিক। হতে পারে এখানে ডাক্তারের গাফিলতি ছিলো, নার্সের গাফিলতি ছিলো, ঔষধের ভুল ছিলো, চিকিৎসায় ভুল ছিলো। সমস্যা কোথায় ছিলো বা আসলেই ছিলো কিনা সেটা কি কেউ তদন্ত করে দেখেছে? তদন্ত কমিটি হয়েছে। তদন্ত হোক। দোষী ডাক্তার, নার্স কিংবা যেই হোক তার শাস্তি হোক। কিন্তু কেউ দোষী প্রমানিত হবার আগেই একটা স্বনামধন্য প্রতিষ্ঠানের চরিত্রহননের উদ্দেশ্য কি? সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল কোন এসএসসি ফেল সাংবাদিকের লেখা কোন অন্ধকার চিপা গলির মধ্যে গজিয়ে উঠা গর্ভপাত কেন্দ্র না যার সম্পর্কে যা ইচ্ছা তা লেখা যায়। বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং স্বনামধন্য এই প্রতিষ্ঠানের সম্পর্কে রিপোর্ট করার আগে কিছু দ্বায়িত্ববোধের পরিচয় দেয়া উচিত ছিলো।

ডাঃ নূর মোহাম্মদ শরিফ অভি

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।