মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

ব্রাক্ষনবাড়িয়ায় বিনা তদন্তে গ্রেপ্তারকৃত তিন চিকিৎসক এর জামিন

ওয়েব টিমপ্রকাশ: ৫ জানুয়ারি ২০২০, ১:৩৯ · ২ মিনিটে পড়ুন
ব্রাক্ষনবাড়িয়ায় বিনা তদন্তে গ্রেপ্তারকৃত তিন চিকিৎসক এর জামিন
লেখার আকার

প্ল্যাটফর্ম প্রতিবেদনঃ আজ ৫ জানুয়ারি ২০২০ এ ব্রাক্ষনবাড়িয়ায় বিনা তদন্তে গ্রেপ্তারকৃত তিন চিকিৎসক এর জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে। ডা. ডিউক চৌধুরী, ডা. অরুনেশ্বর পাল চৌধুরী ও রাসেল আহমেদে এই তিন চিকিৎসককে তদন্ত বা বিশেষজ্ঞ প্যানেলের মতামত ব্যতীত গত ১ জনুয়ারি তিন চিকিৎসককে জেল হাজতে পাঠান জেলা ও দায়রা জজ আদালত। তখন জামিনের আবেদন করলেও, জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

ভুল চিকিৎসার অভিযোগ প্রমানিত হওয়ার আগে, ফৌজদারি অপরাধে অভিযুক্ত না হয়েও তিন চিকিৎসককে জেল হাজতে পাঠানোর প্রতিবাদে গতকাল ৪ জানুয়ারি শনিবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় সকল বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসকরা কর্ম বিরতি পালন করেছে। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বানে এই কর্মবিরতি পালন করে জেলার সকল চিকিৎসকরা। সদর হাসপাতালে কার্যক্রম স্বাভাবিক ছিল।

এদিকে ব্রাক্ষনবাড়িয়ার সাথে একাত্মতা প্রকাশ করে শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার উদ্যোগে বন্দর নগরীতে এই প্রতীকী কর্মবিরতি পালন করা হয়।

এই নিরব আন্দোলনের মাধ্যমে চিকিৎসকরা দাবি জানান, বিশেষজ্ঞ প্যানেলের মতামত ব্যতীত যকোন চিকিৎসককে গ্রেপ্তার হয়রানি বন্ধ করতে হবে।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর নওশীন আহমেদ দিয়া নামে এক নারী প্রসবজনিত কারণে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মুন্সেফ পাড়ায় খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। তিনি একটি কন্যা সন্তান জন্ম দেওয়ার চার দিন পর ৪ নভেম্বর মারা যান। চিকিৎসকদের ভুল চিকিৎসায় দিয়া মারা গিয়েছেন এমন অভিযোগে খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ডা. ডিউক চৌধুরী, ডা. অরুনেশ্বর পাল চৌধুরী ও রাসেল আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন তার বাবা শিহাব উদ্দিন গেন্দু। মামলায় গত ১ জনুয়ারি তিন চিকিৎসককে জেল হাজতে পাঠান জেলা ও দায়রা জজ আদালত।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।