বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ব্যস্ততার দিনলিপি- ৪

প্ল্যাটফর্ম নিউজ, ২১ এপ্রিল, ২০২০, মঙ্গলবার:

রোগীর চাপ কমই ছিল। ক্ষুধা লেগেছে। প্লেট ধুয়ে খাবার নিয়ে বসেছি মাত্র। রুমে একজন রোগীর লোক এলেন। নতুন রোগী এসেছে। “ইসিজিটা করতে বলুন” বলে দ্রুত একটু খেয়ে উঠে গেলাম। রোগীর চিকিৎসা লিখলাম। বাকি খাবার কি আর এসে খাওয়া যায়?

আবার একটু অবসর। একটা প্রজ্ঞাপন দেখছিলাম আর ভেবে মনটা খারাপ হচ্ছিল। সরকারি চিকিৎসক/স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হলে/ মারা গেলে কীভাবে প্রণোদনা পাবেন তার বিস্তারিত। আমি এর অন্তর্ভুক্ত না। কারণ যদিও আমি সরকারি হাসপাতালে কাজ করি, কিন্তু আমি বেসরকারি ডাক্তার। বুঝে নিলাম আমার জীবনের একফোঁটা মূল্য নেই এদেশের কাছে। আমি আক্রান্ত হলে আমার দেখভাল করার কেউ নেই। আক্রান্ত হয়ে মৃত্যু হলে আমার পরিবারকে ন্যূনতম সান্ত্বনা দেওয়ার কেউ নেই, প্রণোদনা তো অনেক পরের কথা। নিজেকে এরচেয়ে ছোট, এরচেয়ে অচ্ছুত-হীন কখনও বোধহয় মনে হয়নি।

ছবি: ইন্টারনেট

গত ১০ মাস ধরে বাংলাদেশের অন্যতম বৃহৎ মেডিকেল কলেজ হাসপাতালের অন্যতম ব্যস্ত ওয়ার্ডে দিন-রাত এক করে কাজ করেছি। কখনও খাবার সময় পাইনি, কখনও কোমর ব্যথায় নড়তে পারিনি, কখনও অসীম ক্লান্তিতে বাসায় গিয়ে না খেয়ে ঘুমিয়ে গেছি, দরদর করে ঘামতে ঘামতে সেই শার্ট নিজে নিজেই আবার শুকিয়ে গেছে। কতো বিনিদ্র রজনী, কতো ঢুলুঢুলু ভোর, কতো ব্যস্ত দুপুর এদেশের মানুষের জন্যে দিয়েছি তার ইয়ত্তা নেই। সরকারের হাসপাতালে সেবা করেছি হাড়ভাঙা পরিশ্রম করে। সপ্তাহে ৬-৭ দিন। হ্যাঁ, শুক্রবারসহ। সরকারি ছুটির দিনসহ। বিনিময়ে আমি গত ১০ মাসে কয় টাকা পেয়েছি জানেন? “০” টাকা। একটি টাকাও না। নিজের টাকায় বাসা ভাড়া দিই। নিজের টাকায় খাই। কিছু বললেই, ডিগ্রিতে আছো, সামনে স্পেশালিস্ট হবে, কার্ডিওলজিস্ট হবে…এই সান্ত্বনা…আচ্ছা আমি নাহয় একা মানুষ, যাদের সংসার আছে, দুটো বাচ্চা আছে, বৃদ্ধ মা-বাবা আছে তাদের সংসারটা কীভাবে চলে?

আমরা তরুণ ডাক্তাররা কী নির্মম জীবনযাপন করি কেউ কি ভেবে দেখে আদৌ? কেউ কি জানে আদৌ আমাদের এমবিবিএস পরবর্তী জীবনটা সম্পর্কে? আমার সামনে অনেকে মানবতা, দেশপ্রেম এসব বড় বড় বুলি দেয়। আমি মনে মনে হাসি। আরেহ আমার এই দশ মাসের সার্ভিসের মূল্য কতো লাখ টাকা হবে জানেন? এই এতো লাখ টাকা আমি দেশের জন্য মানবতার জন্য দিয়ে দিয়েছি এই সান্ত্বনা আমি নিজেকে দিই।

আমার আম্মু বলতো আমি ছোটবেলা থেকেই ছিলাম চাপা স্বভাবের। আমার আব্বু-আম্মুর কাছেই আমি সহজে কিছু চাই না। আর অন্য মানুষ তো অনেক দূরের কথা। তবুও মাঝেমাঝে হৃদয়টা ভেঙে যেতে চায় যখন দেখি এদেশ আমার জীবনের কোনো মূল্য দিলো না। আমাকে এক অথৈ সাগরে ফেলে দিয়ে আমাকে জাতির সেবা করতে পাঠিয়ে দিলো। খোঁজ নিলো না আমি কীভাবে চলব! আব্বু-আম্মু প্রতিদিন ফোন করে বলে বাবা বাসায় চলে আসো, তুমি কী খাও কীভাবে থাকো, আমাদের খুব চিন্তা হয়। আমি আব্বু-আম্মুকে মিথ্যে সান্ত্বনা দিয়ে, অনেক ভালো আছি বলে কেন যে এখানে পড়ে থাকি, আমি জানি না। এ কোন পাগলামি আমার? একদিন হয়তো সত্যি সত্যি সব ছেড়ে দেব।

লিখেছেনঃ
ডা. মারুফ রায়হান খান
কার্ডিওলজি বিভাগ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।