বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

SARS COV2 ভাইরাসঃ মৃত্যুহার, গতিপ্রকৃতি ও সংক্রমণ ক্ষমতা

প্ল্যাটফর্ম নিউজ, ২১ এপ্রিল ২০২০, মঙ্গলবার
ডা. শুভাগত চৌধুরী

কোভিড ১৯ এর মৃতুহারঃ
কোভিড ১৯ এর মৃত্যুহার কী সঠিক ভাবে জানা গেছে? কত ভয়ঙ্কর এই রোগ তা কী আঁচ করা সম্ভব হয়েছে?

Case fatality rate অর্থাৎ কোন রোগে মৃত্যুহার দেশে দেশে ভীষণ ভিন্ন। এমনকি দেশের ভেতরেও তা সপ্তায় সপ্তায় বদলাচ্ছে।
* জার্মানিতে ১০০ প্রমানিত কোভিড ১৯ রোগীর মধ্যে মৃত্যু তিনজনের কম, অন্যদিকে ইতালিতে মৃত্যুহার এর ৫ গুণ বেশি।
* সিঙ্গাপুরে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তকরণ, সাবধানী টেস্টিং, রোগীর সংস্পর্শ অনুসরণ, আইসোলেশন এর ক্ষেত্রে খুব নিখুঁত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যার কারণে গত ১৬ এপ্রিল পর্যন্ত সিঙ্গাপুরে ৪৪২৭ জনের মধ্যে মৃত্যু হয়েছে মাত্র ১০ জন।
* আমেরিকায় মৃত্যু হার বাড়ছে খুব দ্রুতগতিতে।
গত মার্চ মাসে মৃত্যুহার ছিল ১.৩৬ শতাংশ, যা এপ্রিল মাসে হয়েছে ২.৬৭ শতাংশ। বৃহস্পতিবার একটি স্পাইক ৫ শতাংশ, নিউ ইয়র্ক সিটির মৃত্যু হারের জন্য। এর মানে কোভিড ১৯ খুব ভয়ঙ্কর রোগে পরিণত হচ্ছে।
মৃত্যু হার বেড়ে যাওয়ার অর্থ হল রোগটির ক্রম অগ্রসর।

অনেক পরীক্ষা ছাড়া মোট কতজন সংক্রমিত হয়েছে তা বের করা সম্ভব নয়। তাছাড়া পরীক্ষা না করলে, কোন জনগোষ্ঠীতে বা জনমিতি গ্রুপে রোগটির প্রানাশঙ্কা বোঝাও কঠিন। আর উপসর্গহীন কোন ব্যক্তি সংক্রমিত হলে নির্ণয় করা পরীক্ষা ছাড়া অসম্ভব প্রায়।

পরীক্ষার ভুল-ত্রুটি এবং জনস্বাস্থ্য সারভেলেন্সের অভাব মৃত্যুহার নির্ণয়ের ক্ষেত্রে দুর্বলতার অন্যতম কারণ।
এখন করোনা ভাইরাস কতটা ভয়ঙ্কর তা নির্ভর করছে কত দিন এটি থাকবে তার উপর।

একটি প্রতিষেধক টিকা তৈরি করতে কমপক্ষে এক বছর সময় লাগতে পারে। ইতোমধ্যে একমাত্র প্রতিরোধের উপায় হচ্ছে- সামাজিক বিচ্ছিন্নতা।

করোনা ভাইরাসের গতিপ্রকৃতিঃ

SARS CoV2 ভাইরাসজনিত রোগটি খুবই ছোঁয়াচে এবং ভয়ানক। এর গতি প্রকৃতি সম্পর্কে কোনো ভবিষ্যতবানী করাও বেশ কঠিন।
* এটি কারো মৃত্যুর কারণ হতে পারে, আবার কোন চিহ্ন না রেখেও প্রস্থান করতে পারে।
* প্রায় সময় মৃদু থেকে মাঝারী উপর্সগ থাকা ব্যক্তি ঘরেই সেরে উঠে। উপসর্গগুলো আসে ঢেউ এর মত, একটার পর একটা।
* অনেক সময় আক্রান্ত রোগী মনে করে সেরে উঠেছে, এমন সময় মোড় নিতে পারে খারাপের দিকে।
* যারা সেরে উঠছেন তাদের মধ্যেও দীর্ঘ মেয়াদী ফলাফল বোঝা যাবে না এখন।
* এটিকে শ্বাসতন্ত্রের রোগ বলে মনে করা হলেও অনেক দেহতন্ত্রকে আক্রান্ত করতে পারে, যেমন হৃদযন্ত্র, কিডনি, মগজ, লিভার।

করোনা ভাইরাসের সংক্রমণ ক্ষমতাঃ
ভাইরাসের virulence হল ভাইরাসটির রোগ সংক্রমণের ক্ষমতা।
* বয়স্ক ও অন্যান্য রোগে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে কোভিড ১৯ এর পরিণতি ভাল নয়।
* যাদের দীর্ঘমেয়াদি কোন রোগ আছে মৃত্যুহার তাদের মধ্যে বেশি।
* নিম্ন আয় অঞ্চল ও জন গোষ্ঠীতে এর প্রকোপ বেশি।
* আফ্রিকান ও আমেরিকান দের মধ্যে বেশি মৃত্যু হার। জার্মানি, নরওয়ে ও দক্ষিণ কোরিয়া মৃত্যু হার অনেক কম (এসব দেশে পরীক্ষা অনেক বেশি করা হচ্ছে তা একটি কারণ)।

আমরা কোভিড ১৯ এর মৃত্যু হার নিয়ে কথা বলি কম, বেশি বলি এর ছোঁয়াচে চরিত্র নিয়ে। হয়তো এর পুরোটা বুঝতে আরও অপেক্ষা করতে হবে।

(ঈষৎ পরিবর্তিত)
অনুলেখনঃ সুবহে জামিল সুবাহ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।