মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হল ব্লাড ট্রান্সফিউশন ইউনিট

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৪:৪২ · ১ মিনিটে পড়ুন
বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হল ব্লাড ট্রান্সফিউশন ইউনিট
লেখার আকার

সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ব্লাড ট্রান্সফিউশন ইউনিট। উপজেলা হেলথ কেয়ার ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এই ইউনিট চালু করা হয়।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্লাড ট্রান্সফিউশন (রক্ত পরিসঞ্চালন) ইউনিটের উদ্বোধন করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদুল আনোয়ার। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্রান্সফিউশন ইউনিট চালুর বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি বলেন, বোয়ালখালীতে আধুনিক যন্ত্রপাতি সম্বলিত ব্লাড ট্রান্সফিউশন ইউনিট চালু হয়েছে। এর মাধ্যমে ব্লাড গ্রুপিং, ক্রস ম্যাচিং, স্ক্রিনিংসহ রক্ত পরিসঞ্চালনের সব ধরনের সেবা পাওয়া যাবে।

তিনি বলেন, এতদিন রক্ত পরিসঞ্চালনের যাবতীয় সেবা পেতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হতো। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সেবা এখন বোয়ালখালীতে পাবেন।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে বাম হাতে স্যালাইন নিয়ে অসুস্থ অবস্থায় ডান হাতে প্রেসক্রিপশন লিখছেন ডা. ইরফান

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ঘড়ির কাটায় রাত ১২টা। ভোলা ২৫০শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে রোগীর ভিড়। চিকিৎসকের রুমের সামনে ডাক্তারের অপেক্ষা করছেন রোগীরা। এরই মধ্যে রুমের ভিতর থেকে খবর আসে জরুরি বিভাগের দায়িত্বরত ডা. ইরফান মাহমুদ অসুস্থ হয়ে পড়েছেন।…

৫ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

একজন মেডিকেল অফিসার দিয়ে চলছে ৫০ শয্যা বিশিষ্ট মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স!

শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪ প্রতিদিন সেবা দেন একমাত্র মেডিকেল অফিসার। বহির্বিভাগে তিনি গড়ে প্রতিদিন ২৫০ জন রোগী দেখেন সপ্তাহে তিনদিন একজন কনসালটেন্ট চিকিৎসা দেন। উদ্বোধনের ১৬ বছরেও চালু হয়নি অস্ত্রোপচার কক্ষ। ৫০ শয্যা বিশিষ্ট মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য…

২১ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসকসহ শূণ্য পদ ২০৬ টি!

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪ চিকিৎসকসহ প্রতিটি ক্ষেত্রেই জনবল সংকটে এক বছরের অধিক সময় অতিক্রম করছে নাটোর ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতাল। ১০০ শয্যার হাসপাতাল বিবেচনা করলেই শূণ্যপদ ৫৯টি। আর ২৫০ শয্যার জনবল এখনো পদায়ন হয়নি। ২৫০ শয্যার বিবেচনায় শূন্য পদের…

২০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।