মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

বেসরকারি পর্যায়ের পিসিআর ল্যাবের তালিকা প্রকাশ করলো স্বাস্থ্য মন্ত্রণালয়

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ মে ২০২০, ১০:২৯ · ১ মিনিটে পড়ুন
বেসরকারি পর্যায়ের পিসিআর ল্যাবের তালিকা প্রকাশ করলো স্বাস্থ্য মন্ত্রণালয়
লেখার আকার

 

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ১৯ মে, ২০২০

দেশে কোভিড-১৯ সংক্রমণের শুরুতে আইইডিসিআর টেস্ট করে গেলেও পরবর্তীতে ঢাকা সহ দেশের সকল বিভাগেই সরকারি পর্যায়ে পিসিআর ল্যাবে টেস্ট চালু হয়।

বেসরকারি পর্যায়ে প্রথম ল্যাব চালু হয় নারায়ণগঞ্জে। টেস্ট সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আজ স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন করে ১৩টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগোনস্টিক সেন্টারকে পিসিআর ল্যাব চালু করার অনুমতি দিয়েছে।

ছবিঃ বেসরকারি পিসিআর ল্যাবের তালিকা

এরমধ্যে ঢাকায় এভারকেয়ার হাসপাতাল, স্কয়ার হাসপাতাল, পার্ভা হেলথ বাংলাদেশ, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, ল্যাব এইড হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল লিমিটেড, বায়োমেড ডায়াগনস্টিক, DMFR মলিকিউলার ল্যাব এন্ড ডায়াগনস্টিক, বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ সাইন্স জেনারেল হাসপাতাল ও কেয়ার মেডিকেল কলেজ হাসপাতালকে পিসিআর ল্যাবে কোভিড-১৯ টেস্ট করার অনুমতি দেয়া হয়েছে।
এছাড়াও বগুড়াতে টিএমএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল ও রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এবং চট্টগ্রামে শেভরন ক্লিনিকাল ল্যাবরেটরি কে পিসিআর ল্যাবে কোভিড-১৯ টেস্ট করার অনুমতি দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক / ফিরদাউস আলম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।