মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হিসেবে মার্কিনিকে চায় ট্রাম্প প্রশাসন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫০ · ৩ মিনিটে পড়ুন
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হিসেবে মার্কিনিকে চায় ট্রাম্প প্রশাসন
লেখার আকার

শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫

মার্কিন নাগরিককে প্রধান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সংস্কারের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। আর যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা মেনে নেওয়া হলে দেশটি সংস্থাটিতে থাকতে পারে, অন্যথায় সংস্থা ছাড়বে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের দুটি সূত্র বিষয়টি জানালে এই প্রস্তাব সংশ্লিষ্ট কিছু নথি বার্তা সংস্থা রয়টার্স পর্যালোচনা করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্কারে কটি পরিকল্পনা তৈরি করেছে। পরিকল্পনা অনুসারে এক মার্কিনিকে সংস্থাটির ডিরেক্টর জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হবে। প্রস্তাবনা অনুযায়ী, যুক্তরাষ্ট্র দ্রুতই সংস্থাটি থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিকতা ঘোষণা দিকে পারে। এর পরপরই দেশটি সংস্থাটিকে ঘিরে নিজেদের চূড়ান্ত পরিকল্পনা নিয়ে আগাতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান প্রধান তেদরস আধানম ঘেব্রেইসাসের মেয়াদ ২০২৭ সালে শেষ হবে। যুক্তরাষ্ট্র চায়, তখন তারা একজন মার্কিন কর্মকর্তাকে ডিরেক্টর জেনারেল হিসেবে নিয়োগ দেবে। এর আগে, গত জানুয়ারি মাসের ২০ তারিখে দায়িত্ব গ্রহণ করেই নির্বাহী আদেশের মাধ্যমে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সংস্থাটি থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। আগামী বছরের মধ্যে এই প্রক্রিয়া কার্যকর হতে পারে। এর ফলে, সংস্থাটিকে বড় ধরনের আর্থিক সংকটে পড়তে হতে পারে। কারণ, যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় দাতা।

যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের করে আনার সিদ্ধান্তের পেছনে ট্রাম্পের অভিযোগ ছিল, সংস্থাটি কোভিড-১৯ মহামারি সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হয়েছে এবং সংস্থাটি অন্য দেশগুলোর অতিরিক্ত প্রভাবের শিকার হয়েছে। তবে সংস্থাটি এই অভিযোগ অস্বীকার করেছে।

মার্কিন প্রস্তাবনায় আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষে আমেরিকান নেতৃত্বের অভাবের কারণেই সংস্থাটির কার্যকারিতা কমে গেছে এবং তহবিল অপচয়ের প্রধান কারণ। এই সংস্কারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও—এর কার্যকারিতা পুনরুদ্ধার করতে চায়। সংস্থাটির বর্তমান প্রস্তাবনা অনুযায়ী, যেকোনো সদস্য রাষ্ট্র তাদের প্রার্থীকে ডিরেক্টর জেনারেল পদে প্রস্তাব করতে পারে এবং নির্বাচিত হতে হলে দুই-তৃতীয়াংশ সদস্য রাষ্ট্রের সমর্থন প্রয়োজন।

যুক্তরাষ্ট্র এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সহযোগিতা বন্ধ করেছে। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) সঙ্গে যোগাযোগও নিষিদ্ধ করা হয়েছে। মার্কিন সরকারের এই সংস্থাটি দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অংশীদার ছিল। তবুও, বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল সংস্থাটির নির্বাহী বোর্ডের সভায় অংশ নিচ্ছে। ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে এই সভা চলবে ১১ তারিখ পর্যন্ত।

এই পদক্ষেপটি নিয়ে মার্কিন আইনপ্রণেতা ও জনস্বাস্থ্যকর্মীরা উদ্বিগ্ন। ৪৩ মার্কিন আইনপ্রণেতা ট্রাম্পকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, আমেরিকার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া উচিত নয়। তারা মনে করেন, সংস্থাটি থেকে বেরিয়ে যাওয়া বিশ্ব স্বাস্থ্য ও আমেরিকার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

এ ছাড়া, জনস্বাস্থ্যকর্মীরা আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। যাতে সংস্থাটি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত করা যায়। যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের বিশ্ব স্বাস্থ্য বিভাগের অধ্যাপক লরেন্স গোস্টিন বলেছেন, ‘আমেরিকার স্বার্থে ডব্লিউএইচও—এর সদস্য থাকা এবং সেখানে সংস্কার আনা হবে সবচেয়ে ভালো।’

এই প্রস্তাবনা মূলত ট্রাম্পের প্রশাসনের মতামতের প্রতিফলন, তবে এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পরিণত হয়নি এবং ভবিষ্যতে এর বাস্তবায়ন সম্পর্কে কিছুই নিশ্চিত নয়।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।