মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিশ্ব রক্তদাতা দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

“সবার জন্য নিরাপদ রক্ত”, (Safe Blood for All) এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে ও ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশনের সহযোগিতায় বিশ্ব রক্তদাতা দিবস ২০১৯ উপলক্ষে ২৩শে জুলাই, ২০১৯ তারিখে ঢাকা মেডিকেল কলেজের ডাঃ মিলন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো এক আলোচনা সভা।

উক্ত আলোচনা সভায় সভাপতির আসন অলংকৃত করেন ডাঃ সত্যকাম চক্রবর্তী, লাইন ডিরেক্টর, হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট, স্বাস্থ্যঅধিদপ্তর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সৈয়দা মাসুদা রহমান, সহযোগী অধ্যাপক, রক্ত পরিসঞ্চালন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ, ডাঃ নজরুল ইসলাম, এডিশনাল রেজিস্টার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। পরবর্তীতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সচেতনতামূলক র‍্যালী অনুষ্ঠিত হয়।
র‍্যালী শেষে স্বাগত ভাষণ ও ভলান্টারী ব্লাড ডোনেশনের বহিঃর্বিশ্ব ও বাংলাদেশের অবস্থান নিয়ে মূল প্রবন্ধ পরিবেশনা করেন ডাঃ শেখ দাউদ আদনান, সহযোগী অধ্যাপক ও প্রোগ্রামম্যানেজার, এইচ এম এস, স্বাস্থ্য অধিদপ্তর।

রক্তদাতা ও রক্তগ্রহীতাদের মধ্যথেকে বক্তব্য রাখেন যথাক্রমে জনাব মাসুম ইকবাল (১০৪ বার রক্তদাতা) ও মিস নাসরিন ফেরদৌসী।
এছাড়াও বিশেষ অতিথি শ্রদ্ধেয় ডাঃ সৈয়দা মাসুদা রহমান ও শ্রদ্ধেয় ডাঃ নজরুল ইসলাম রক্তদানের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সম্মাননা স্মারক প্রদান পর্বে কোয়ান্টাম ফাউন্ডেশন , বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সন্ধানী, মেডিসিন ক্লাব, থ্যালাসেমিয়া ফাউন্ডেশন প্ল্যাটফর্ম, সেন্টার ফর নেগাটিভ ব্লাড গ্রুপ রেসপন্স এন্ড রিসার্চ, পুলিশ ব্লাড ব্যাংক সহ বিভিন্ন ভলান্টারী ব্লাড ডোনেশন সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করেন সভাপতি ও বিশেষ অতিথিগণ। “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আরাফাত তান্নুম।

পরিশেষে সভাপতির বক্তব্যে ডাঃ সত্যকাম চক্রবর্তী সরকারীভাবে হাসপাতাল গুলোতে সুষ্ঠুভাবে রক্ত পরিসঞ্চালন কার্যক্রম পরিচালনার জন্য গৃহীত বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরেন এবং সর্বোচ্চ সাহায্য-সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্ল্যাটফর্ম ফিচার রাইটার
মোঃ আহসান হাবীব ইরফান
ঢাকা ডেন্টাল কলেজ, ডি-৫৪

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।