শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিশ্ব ওভারিয়ান ক্যান্সার দিবস ২০২১ এ প্ল্যাটফর্ম এর সারাদিনব্যাপী কর্মসূচী

প্ল্যাটফর্ম নিউজ, ০৯ মে, ২০২১, সোমবার

৮ ই মে! ‘World ovarian cancer day’! ‘Ovarian cancer’ এখন অস্বাভাবিক বা বিরল কোন রোগ নয়। আমরা প্রায়ই আমাদের আশেপাশে অনেক মহিলাকে এ রোগে আক্রান্ত হতে দেখি বা শুনি। বিশ্বব্যাপী এই দিবস টি বেশ তাৎপর্যের সাথে পালন করা হয়! এই দিবস টিকে ঘিরে তাই সারাদিন ব্যাপী প্ল্যাটফর্ম একাডেমিক ডিভিশন থেকে বেশ কিছু কর্মসূচী পালন করা হয়েছে!

কর্মসূচী:১

‘World Ovarian Cancer Day’ নিয়ে সচেতনতামূলক পোস্টার তৈরী করা হয়। এই Ovarian cancer হওয়ার পেছনে কোন ফ্যাক্টরগুলো দায়ী বা প্রাথমিক লক্ষণ কী কী হতে পারে, এসব বিষয়ে আমরা কতটুকুই বা জানি! আবার ক্যান্সার নামটা শুনলেই জীবনে নেমে আসে চরম হতাশা। টার্মিনাল স্টেজ না হলেও মনের কোণে কোথাও যেন উঁকি দেয় মৃত্যু ভাবনা। আবার কোনও কোনও ক্ষেত্রে কিছু বুঝে ওঠার আগেই এই রোগ সারা শরীরে জাল বিস্তার করে ফেলে। যত দিন যাচ্ছে মাথা তুলে দাঁড়াচ্ছে ক্যান্সারের নানা প্রকার ভেদ। কিছু বুঝে ওঠার আগেই তা বেরিয়ে যায় হাতের নাগাল থেকে। এর অন্যতম প্রধান কারণ হল আমাদের অজ্ঞানতা এবং নিজেদের শরীর সম্পর্কে অবহেলা। নিজের শরীরের প্রতি সামান্য সচেতনতা এবং আরও একটু ভালোবাসাই কিন্তু ওভারিয়ান ক্যান্সারের মতো মরণ রোগ থেকে বাঁচতে সাহায্য করতে পারে। অন্তত সঠিক সময়ে চিকিত্‍‌সার সুযোগটুকু পাবেন। এই লক্ষ্যে Ovarian cancer এর পেছনে দায়ী ফ্যাক্টর, প্রাথমিক লক্ষণ এবং Cancer এর stage গুলো নিয়ে সচেতনতা মূলক পোস্টার প্রচার করা হয়।

কর্মসূচী: ২

এই দিবসটি নিয়ে স্যার-ম্যাম দের সচেতনতামূলক উক্তি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সারাদিন ব্যাপী সচেষ্ট থেকেছে প্ল্যাটফর্ম একাডেমিক ডিভিশন। কেননা রোগটি সম্পর্কে সচেতনতার অভাবেই মৃত্যুহার বেশি। পঞ্চাশোর্ধ নারীরাই এই রোগের কবলে পড়েন বেশি । এছাড়া কিছু ক্ষেত্রে কাজ করে জীবন ধারণ পদ্ধতি এবং জিনঘটিত কারণ।

এই রোগের চারটি ধাপ রয়েছে। বর্তমানে তৃতীয় ধাপে থাকলেও ডাক্তাররা আশা করেন যে রোগীর পক্ষে সুস্থতা অর্জন সম্ভব। আর এরজন্য প্রয়োজন রোগীর প্রতি সতর্কতা, সাহায্য এবং সহানুভূতি। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডা. শারমিন আব্বাসি (সহযোগী অধ্যাপক, স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগ, আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল), ডা. ফরিদা ইয়াসমিন সুমি (সহকারী অধ্যাপক, স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল), ডা. ফয়সাল বিন সালেহ (সভাপতি, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি) তাদের সচেতনতামূলক বার্তা প্রেরণ করেন।

কর্মসূচী: ৩

মজায় মজায় রোগ সম্পর্কে জানা ও শেখার জন্য ধাঁধার আয়োজন করা হয়। অনেক সময় রোগীরা আঞ্চলিক ভাষায় তাদের উপসর্গ গুলো ডাক্তারের কাছে তুলে ধরে, হঠাৎ করে ডাক্তারের কাছে সেগুলো গোলক ধাঁধার মত লাগে! সেজন্য একটু ভিন্ন আঙ্গিকে রোগটির বিভিন্ন লক্ষণ এবং প্রতিকার থেকে ক্লু নিয়ে ধাঁধার আয়োজন করা হয় যেন মেডিকেল কমিউনিটির প্রত্যেকেই মজায় মজায় রোগের লক্ষণ এবং প্রতিকার নিয়ে জানতে পারে আবার রোগটি নির্ণয় ও করতে পারে।

কর্মসূচী: ৪

Ovarian Cancer নিয়ে সচেতনতামূলক ভিডিও তৈরী করে প্রচার করা হয়। আমরা তো সবাই ইউটিউবের সাথে পরিচিত, কত অজস্র ভিডিও, তা থেকে আরো কত অসংখ্য ভিডিও। কোন এক জরিপে জানা গেসে, ইউটিউবে যত ভিডিও আছে, সব যদি শুধু একবার চালু করে সাথে সাথে বন্ধ করে পরের ভিডিও তে যাওয়া হয়, তবুও সব ভিডিও শেষ করতে নাকি ৭৪ বছর সময় লাগবে! পরিশেষে আবারও বলাই লাগছে, বর্তমানে ক্যান্সার শব্দটি যেন আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। ডিম্বাশয়ের ক্যান্সার ও কিন্তু পিছিয়ে নেই এই দৌঁড়ে। হয়তো সবসময় একজন মহিলার কোন সমস্যা কে সমস্যা হিসেবে ধরা হয় না, কিন্তু ওভারিয়ান ক্যান্সার দ্রুত নির্ণয় করা সম্ভব হলে অনেক ক্ষেত্রেই পুরোপুরিভাবে সুস্থ করে তোলা যায়। সেজন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্ল্যাটফর্ম একাডেমিক ডিভিশন এর পক্ষ থেকে সচেতনতামূলক ভিডিওটি  তৈরী করা হয়।

https://www.facebook.com/watch/?v=268079545015698

 

জিনাত আফরোজ কিরণ
চীফ অফিসার, প্রোগ্রাম
প্ল্যাটফর্ম একাডেমিক ডিভিশন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on “বিশ্ব ওভারিয়ান ক্যান্সার দিবস ২০২১ এ প্ল্যাটফর্ম এর সারাদিনব্যাপী কর্মসূচী”

  1. Good day! This is kind of off topic but I need some
    help from an established blog. Is it difficult to set up your own blog?

    I’m not very techincal but I can figure things
    out pretty quick. I’m thinking about setting uup my own but I’m
    not sure where to start. Do you have any points or suggestions?

    Many thanks https://yaninagames.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।